দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিদেশের মতো সব দলের প্রতীক না রেখে, নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধুমাত্র সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ও তার প্রতীক রাখা হবে।আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গতকাল শুক্রবার রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।এর আগে গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বর্তমান পোস্টাল ব্যালটের জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। দলটি প্রস্তাব দেয়, পোস্টাল ব্যালট যাতে সাধারণ ব্যালট পেপারের মতো সহজবোধ্য হয়, যেখানে শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক থাকবে।সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বিপুল সংখ্যক ভোটার ব্যবহার করবেন। সব মার্কা রেখে ভোট প্রক্রিয়াকে কঠিন না করে ভোটাররা যাতে সহজে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া উচিত।’অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, নির্বাচনে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য ‘দাঁড়িপাল্লা’, ‘হাতপাখা’ ও ‘শাপলা কলি’ প্রতীকগুলোকে ব্যালটের প্রথম সারিতে রাখা হয়েছে। এই বৈষম্য দূর করার দাবি জানায় দলটি।নির্বাচন কমিশন প্রথমে জানিয়েছিল, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ক্রমধারা বা রাজনৈতিক দলের নিবন্ধনের ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে। তবে বিএনপির আপত্তির প্রেক্ষিতে এবং ভোটারদের সুবিধার্থে এখন শুধু প্রার্থীর নাম ও প্রতীক রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটের আগেই বিতর্কে পোস্টাল ব্যালট, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা বলছে নির্বাচন কমিশন
ভোটের আগেই বিতর্কে পোস্টাল ব্যালট, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা বলছে নির্বাচন কমিশন

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টাল ব্যালটের একটি ভিডিও নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। এছাড়া পোস্টাল ব্যালটে নিজেদের প্রতীকের অবস্থান নিয়ে Read more

কর্ণাটকে বিপর্যয়, তিন বছরে ২৮০০ কৃষকের আত্মহত্যা
কর্ণাটকে বিপর্যয়, তিন বছরে ২৮০০ কৃষকের আত্মহত্যা

গত তিন বছরে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে মোট ২ হাজার ৮০৯ জন কৃষক আত্মহত্যা করেছেন। এমন তথ্যই সামনে এনেছে রাজ্য Read more

রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন

আইপিএল নিলামের মঞ্চে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ঘিরে দলগুলোর আগ্রহ যে বড় ধরনের দরযুদ্ধে রূপ Read more

এখন থেকে কুমিল্লাতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম
এখন থেকে কুমিল্লাতেই হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের আর কাগজপত্র জমা, ভর্তি কার্যক্রম বা পরীক্ষার Read more

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাজিরপুরে মানববন্ধন

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত।সোমবার Read more

ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার
ভাড়া চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, বিএনপির ৫ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি কার্যালয়ের ভেতরে পিটিয়ে জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন