লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসময় বিমানটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। খবর বিবিসিরোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি বিমানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি সেবা সংস্থাগুলো।পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স ইউনিট, একটি র‌্যাপিড রেসপন্স গাড়ি, একটি বিপজ্জনক এলাকা সাড়া ইউনিট এবং একজন ঊর্ধ্বতন প্যারামেডিক উপস্থিত ছিলেন।এসেক্স পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে অন্যান্য জরুরি পরিষেবা ও বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করছে এবং এই কাজ আরও কয়েক ঘণ্টা চলবে।এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সাউথেন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে আনা হয় অফ-রোড যান।সতর্কতা হিসেবে রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দিয়েছে পুলিশ।ওয়েস্টক্লিফ রাগবি ক্লাবের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল।দক্ষিণ সাউথেন্ড ও লি-র লেবার এমপি ডেভিড বার্টন-স্যাম্পসন এক্স (সাবেক টুইটার)-এ বলেন, “আমি সংশ্লিষ্ট সবার প্রতি সহানুভূতি জানাচ্ছি।”দক্ষিণ সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্ট এক্স-এ লেখেন, “সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে—এটা নিশ্চিত। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট সবাই এবং জরুরি সেবাকর্মীদের প্রতি আমার সমবেদনা।”এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল
শাহজাদপুরে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ি মহল্লার যুবদল নেতা বিপুলকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এলাকাবাসি বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে । মঙ্গলবার(২২ Read more

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের
থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রকৃত অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র Read more

৫ ব্যাংকের গ্রাহকদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক
৫ ব্যাংকের গ্রাহকদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত 'সম্মিলিত ইসলামী ব্যাংক'-এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।পাশাপাশি আমানতকারীরা তাদের নামে স্ব Read more

বড় পর্দায় সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি
বড় পর্দায় সাবিলা নূরের অভিনয় দেখে যা বললেন শাশুড়ি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে এবার তাকে দেখা গেল বড় পর্দায়। আর পুত্রবধূর সেই কাজ দেখতে সিনেমা হলে Read more

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১৫টি ককটেল ও মাদকদ্রব্যসহ আটক ১
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১৫টি ককটেল ও মাদকদ্রব্যসহ আটক ১

চুয়াডাঙ্গায় ১৫টি ককটেল বোমা ও ২৩০ পিচ ট্যাপেন্ডা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ একজনকে যৌথ বাহিনী। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাত ৩ টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন