ইসরায়েল আগামী বছর ফিজিতে একটি নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করছে। আজ বৃহস্পতিবার ইসরায়েল এ ঘোষণা দিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার তার এক পোস্টে জানান, ‘ফিজির প্রধানমন্ত্রী সিতেনি রাবুকার সঙ্গে কথা হয়েছে এবং ২০২৬ সালে ফিজিতে একটি ইসরায়েলি দূতাবাস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাকে জানানো হয়েছে।’ এটি দুই দেশের সম্পর্কের উন্নতি সাধন করবে এবং একই সঙ্গে ইসরায়েলের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপস্থিতি শক্তিশালী করবে।ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, ফিজিতে ইসরায়েলের দূতাবাস খোলার মাধ্যমে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইসরায়েলের বন্ধুত্বপূর্ণ উপস্থিতি জোরদার হবে।সেপ্টেম্বরে ফিজির প্রধানমন্ত্রী সিতেনি রাবুকা জেরুজালেমে ফিজির মিশন উদ্বোধন করেন। জেরুজালেমের বিতর্কিত অবস্থানের কারণে বেশিরভাগ দেশ তাদের দূতাবাস তেল আবিবে স্থাপন করে, কারণ এটি ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের একটি গুরুতর বিষয়।১৯৬৭ সাল থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে এবং এটি তার অবিভক্ত রাজধানী হিসেবে দাবি করে।তবে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে চায়। ২০১৭ সালে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন, যা বিশ্বব্যাপী বিতর্কের সৃষ্টি করে।২০১৮ সালে যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করে এবং এর পর গুয়াতেমালা এই একই পদক্ষেপ গ্রহণ করে। ২০২৩ সালের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনি একমাত্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশ হিসেবে জেরুজালেমে দূতাবাস খোলার ঘোষণা দেয়।সূত্র : আল-অ্যারাবিয়াএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিলো সরকার
৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিলো সরকার

ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৩ লাখ Read more

৬ পদে লোক নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়
৬ পদে লোক নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়

৬ ধরনের পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১৬ এপ্রিল Read more

সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও Read more

তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি মির্জা ফখরুলের
তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি মির্জা ফখরুলের

আগামী জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে ২ ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব Read more

আজ থেকে কুমিল্লা বোর্ডে এসএসসি ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু
আজ থেকে কুমিল্লা বোর্ডে এসএসসি ফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ দিচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ড। ফলাফল প্রকাশের পর যেসব শিক্ষার্থী নিজেদের Read more

ঘাস ও আগাছায় ছেয়ে গেছে ক্ষেত, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
ঘাস ও আগাছায় ছেয়ে গেছে ক্ষেত, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ময়মনসিংহের নান্দাইলে অনাবাদী পতিত জমিতে প্রচুর পরিমাণে আগাছা ও ঘাস জন্ম নিয়েছে। জমিতে সর্বত্রই এই আগাছা থাকায় চাষিরা সেগুলোকে সরিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন