শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পাংশা সরকারি জর্জ হাইস্কুল প্রাঙ্গণে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো: নুরুল ইসলামের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ডা. মো: শহিদুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, ড্যাবের নেতা ডা. মো : নুরুনবী ইসলাম নয়ন,ডা.ইকরামুল ইসলাম সৌরভ।চিকিৎসাসেবা প্রদান করেন ডাক্তার মো: নুরুল ইসলাম, দেলোয়ার হুসাইন, ডা. ফজলে রাব্বি, ডা. মোহাম্মদ কুতুব আহমেদ, ডা. মো: গিয়াস উদ্দিন খান, ডা. খন্দকার শোয়েব হোসেন, নুসরাত জাহান চাঁদনী, ডা. শাকিল মাহমুদ, ডা. রুতাবা রহমান লিমা, ডা. মো : নাজমুল হুদা।এ ছাড়াও পাংশা কালুখালি উপজেলা শিক্ষা কল্যান ট্রাষ্টের সাধারণ সম্পাদক সামসুল আলম সোহরাফ, পাংশা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপির সভাপতি মো বাহারাম হোসেন, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, কালুখালি উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমানসহ বিএনপি যুবদল ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় জিডি
তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় জিডি

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ Read more

‘সহজ ছিল না, তবু ঘুরে দাঁড়িয়েছে লিটন’
‘সহজ ছিল না, তবু ঘুরে দাঁড়িয়েছে লিটন’

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ঘুরে দাঁড়িয়েছেন লিটন দাস। সিরিজের প্রথম ম্যাচে রান না পেলেও পরের দুই ম্যাচে করেন Read more

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড
যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা মামলায় জহিরুল ইসলাম বাবু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (৬ অক্টোবর) দুপুরে যশোরের Read more

আখাউড়ায় প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
আখাউড়ায় প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের প্রশাসক ডা. এ এইচ মামুন ভূঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে Read more

লা লিগায় রিয়ালের ছয়ে ছয়
লা লিগায় রিয়ালের ছয়ে ছয়

লা লিগার চলতি মৌসুমে দুরন্ত ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ম্যাচে লেভান্তেকে ৪-১ ব্যবধানে পরাজিত করে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত Read more

টানা বৃষ্টিতে পর্যটন নগরীতে হতাশা, কক্সবাজার ছাড়ছেন হাজারো পর্যটক
টানা বৃষ্টিতে পর্যটন নগরীতে হতাশা, কক্সবাজার ছাড়ছেন হাজারো পর্যটক

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে পর্যটননির্ভর কক্সবাজারে নেমে এসেছে বিপর্যয়। চার দিন ধরে থামছে না বর্ষণ, সাগরও রয়েছে উত্তাল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন