“দূরত্ব যতই হোক, ভালোবাসা থাকে অটুট” এই মন্ত্র ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে ওই ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি হেলিপ্যাড থেকে শুরু হয়ে বোটানিক্যাল গার্ডেনের সামনে দিয়ে কেআর বাজার প্রদক্ষিণ করে সমাবর্তন চত্ব্বরের সামনে এসে শেষ হয়।এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃ‌বির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ ওই ব্যাচের শিক্ষার্থী ও তাদের সন্তানরা।স্মৃতিচারণ করে অংশগ্রহণকারী মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের পরীক্ষা ও ভাইভাগুলো আমাকে এখনও আবেগাপ্লুত করে। ভাইভায় ভুল তথ্য উপস্থাপন করা কিংবা শিক্ষকদের বকা মনে হলে চোখে পানি চলে আসে। আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। তাদের অবদানের কারণেই আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি।আরেক শিক্ষার্থী শিল্পী বলেন, বিশ্ববিদ্যালয় জীবন ছিল অত্যন্ত আবেগঘন। পাশাপাশি ছিল কিছু দুঃখও। মাত্র ১ নম্বরের জন্য আমি ফার্স্ট ক্লাস পাইনি, যেখানে অন্য বিশ্ববিদ্যালয়ে ৫ নম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। আমাদের ক্ষেত্রে তা হয়নি। বিষয়টি আমাকে খুব পীড়া দিয়েছে। তবে পিএইচডি করার সুযোগ পাওয়ার পর সব কষ্ট ভুলে গেছি। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনুরোধ করব, কেউ যেন এমন বৈষম্যের শিকার না হন। শিক্ষার্থীদের কল্যাণে আমাদের আরও মনোযোগী হতে হবে।প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, এই আয়োজনটি অত্যন্ত নান্দনিকভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় জীবনে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, কথা বলা সব মিলিয়ে ক্যাম্পাসে এক অন্যরকম আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তবে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ে নানা ব্যাচের রিইউনিয়ন অনুষ্ঠিত হলেও আজকের আয়োজনটি অন্য সবার থেকে ভিন্ন। প্রাকৃতিক সৌন্দর্যের ক্যাম্পাসে নীয়ন আলোর সাজ পুরো পরিবেশকে আরও আকর্ষণীয় করেছে। কেউ যেন কোনো খারাপ স্মৃতি নিয়ে না যায়, সেটি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমলনগরে লোডশেডিংসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন
কমলনগরে লোডশেডিংসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের কমলনগরে পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন 'কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি' নামের একটি সামাজিক সংগঠন। সোমবার (২৬ মে) Read more

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর গাবতলী ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া Read more

আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নামে থাকা চারটি ফ্ল্যাট ও ১০ কাঠা জমি জব্দ করেছে আদালত। একইসঙ্গে তার নামে থাকা ১৬টি Read more

নারী শ্রমিকদের সাথে অশালীন আচরনের অভিযোগ, কারখানা বন্ধের নোটিশ
নারী শ্রমিকদের সাথে অশালীন আচরনের অভিযোগ, কারখানা বন্ধের নোটিশ

গাজীপুরে বিনা কারণে শ্রমিকদের চাকুরিচ্যুতি, নারী শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের অশালীন আচরণের প্রতিবাদ করায় পিসি কমিটির তিন নারী সদস্যকে অশ্লীল ভাষায় Read more

বরিশালে হত্যা মামলায় যুবদলের সদস্য সচিব গ্রেফতার
বরিশালে হত্যা মামলায় যুবদলের সদস্য সচিব গ্রেফতার

দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে এক ব্যাবসায়ী সুলতানকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা যুবদলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন