গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে প্রকাশিত হয়েছে। ফলাফল ওয়েবসাইট: gstadmisson.ac.bd এ পরীক্ষার্থী লগইন করে জানতে পারবে। এছাড়া ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্যান্য তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে। ‘এ’  ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ, ৪২ হাজার ৭শ ১৪ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থী  ছিল ১ লাখ ২৫ হাজার ৫শ ৫৩ জন (শতকরা ৮৭.৯৮)। পরীক্ষায়  কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪ শত ২৫ জন (শতকরা ৪৫.৭৪) এবং অকৃতকার্য সংখ্যা ৬৮ হাজার ১ শ ২৮জন (শতকরা ৫৪.২৬) । অনুপস্থিতির সংখ্যা ১৭ হাজার ১শ ৬১জন (শতকরা ১২.০২)। ওএমআর বাতিলের সংখ্যা ৩৯ টি। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪.৭৫ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ১৫.৭৫। মঙ্গলবার (১৩ মে) দুপুর ৩ টায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফলাফল ঘোষণার পর কমিটির আহবায়ক  সাংবাদিকদের ব্রিফিংকালে  এ তথ্য জানান। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ‘সি’, ২ মে, ‘বি’ এবং ৯ মে ‘২০২৫ তারিখে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলাফলও প্রকাশিত হয়েছে । কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ, বিশাল পরিসরে গুরুত্বপূর্ণ  দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে প্রথমে মহান সৃষ্টি কর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । ভর্তি পরীক্ষা কাজে যাঁরা রাতদিন অত্যন্ত পরিশ্রম করেছেন কমিটির সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের ভাইস-চ্যান্সেলরবৃন্দ, সরকারি প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কাজে দায়িত্ব পালনকারি  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, বিশেষ করে মিডিয়া, মিডিয়া  প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি যারা দায়িত্ব নিয়ে ভর্তি পরীক্ষার সংবাদ প্রচার করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

দেশজুড়ে ব্যাপক আলোচিত মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা ঘটনায় দায়ের করা মামলায় চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে Read more

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে দেশটিতে এ ভূমিকম্প Read more

গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮,২৩৪
গাজায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৮,২৩৪

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মৃত্যুর সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৮ হাজার ২৩৪ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরো অন্তত ১ Read more

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ

গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে Read more

করোনার ঢেউ উঠতেই মাস্কের দাম বেড়ে দ্বিগুণ
করোনার ঢেউ উঠতেই মাস্কের দাম বেড়ে দ্বিগুণ

দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে না বাড়তে এরই মধ্যে পাইকারি পর্যায়ে মাস্কের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছেন এক দল ব্যবসায়ী। Read more

‘বাজারের ৬০ শতাংশ মোবাইল অবৈধ’
‘বাজারের ৬০ শতাংশ মোবাইল অবৈধ’

দেশের মোবাইল ফোন বাজারের প্রায় ৬০ শতাংশই অবৈধভাবে আমদানি হওয়ায় সরকারের বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন