বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে ৮টি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে এই পরামর্শ দেওয়া হয়।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগের সরকারের তৈরি বাজেট কাঠামোই মূলত অনুসরণ করছে। আগের সরকারের বাজেট কাঠামো বদলায়নি অন্তর্বর্তী সরকার। তবে সরকার অর্থনৈতিক স্বচ্ছতা বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরামর্শগুলো হলো-১. বছরের শেষ হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করা।২. বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা।৩. নির্বাহী কার্যালয়ের ব্যয় আলাদাভাবে দেখানো।৪. বাজেটে সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করা।৫. আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিত করা। বাজেটের পূর্ণাঙ্গ তথ্য যেন তারা পায়, সেই ব্যবস্থা করা।৬. নিরীক্ষা প্রতিবেদন সময়মতো প্রকাশ করা, যেখানে প্রস্তাবনা ও বিস্তারিত তথ্য থাকবে।৭. প্রাকৃতিক সম্পদ আহরণ–সংক্রান্ত চুক্তির মূল তথ্য প্রকাশ করা।৮. সরকারি ক্রয়ের তথ্য প্রকাশ করা।প্রতিবেদনে আরও যা বলা হয়- মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তরের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে বলা হয়, আগের সরকার নির্বাহী বাজেট প্রস্তাব ও প্রণীত বাজেট অনলাইনে সাধারণ জনগণের জন্য প্রকাশ করেছে। তবে বছরের শেষ হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করেনি। তারা মনে করছে, বাজেটের তথ্য সাধারণভাবে নির্ভরযোগ্য হলেও আন্তর্জাতিক মান অনুসারে হয়নি।প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ঋণ বা দেনার পরিমাণ কত, তা বাজেটে প্রকাশ করা হতো। বাজেট নথিতে সরকারের পরিকল্পিত ব্যয়, রাজস্ব আয়সহ প্রাকৃতিক সম্পদ থেকে অর্জিত আয় দেখানো হলেও একাধিক দিক থেকে তথ্য অসম্পূর্ণ ছিল। বিশেষ করে নির্বাহী বিভাগের ব্যয় আলাদা করে দেখানো হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আর্থিক বরাদ্দ ও আয় প্রকাশ করা হলেও রাজস্ব ও ব্যয়ের সম্পূর্ণ হিসাব পাওয়া যায়নি।মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, সরকারি নিরীক্ষক সংস্থা অন্তর্বর্তী সরকারের অধীনে পুরো হিসাব যাচাই করতে পারেনি। কিছু সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে। কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর মনে করছে, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান অনুযায়ী স্বতন্ত্র নয়।প্রাকৃতিক সম্পদ খাতের চুক্তি ও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আইনগত মানদণ্ড অনুসরণ করা হলেও সরকারি ক্রয়ের ক্ষেত্রে সীমিত তথ্য দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার প্রাকৃতিক সম্পদ আহরণের সব প্রক্রিয়া উন্মুক্ত ও স্বচ্ছভাবে করেছে। সেই সঙ্গে আগের সরকারের নেওয়া চলমান ও আগের সব সরাসরি ক্রয়পদ্ধতি স্থগিত করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই শহীদদের স্মরণে শেকৃবিতে ‘সপ্তক’এর প্রতিবাদী আয়োজন
জুলাই শহীদদের স্মরণে শেকৃবিতে ‘সপ্তক’এর প্রতিবাদী আয়োজন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ, রাত গভীর হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের চোখে নেই ক্লান্তির ছাপ। কারণ মঞ্চে তখন চলছে এক ভিন্ন Read more

উপাচার্যের অনুমতি ছাড়াই জবির রেজিস্ট্রার দফতরে বিরাট রদবদল
উপাচার্যের অনুমতি ছাড়াই জবির রেজিস্ট্রার দফতরে বিরাট রদবদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার দফতরের ২৪ জন কর্মকর্তাকে উপাচার্য ও কোষাধ্যক্ষের (চলিত দায়িত্বে থাকা উপাচার্যের) অনুমতি ছাড়াই অভ্যন্তরীণ বদলি (কাজের Read more

চট্টগ্রামে প্রশাসন নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল
চট্টগ্রামে প্রশাসন নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার একটি বক্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। Read more

ভারতের রাজ্যসভার এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন
ভারতের রাজ্যসভার এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন

ভারতের নয়াদিল্লির বিশম্ভর দাস মার্গে রাজ্যসভার এমপিদের জন্য বরাদ্দ ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলের দিকে Read more

বাঘায় জ্বালানি তেলের দোকানে নিয়মিত মনিটরিং, বেশি দামে তেল বিক্রিতে জরিমানা
বাঘায় জ্বালানি তেলের দোকানে নিয়মিত মনিটরিং, বেশি দামে তেল বিক্রিতে জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলার জ্বালানি তেলের দোকানগুলোতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। অভিযানের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানাও করা হচ্ছে। তবে এরপরও Read more

নাইজেরিয়ায় অপহৃত ১৩০ শিক্ষার্থী উদ্ধার
নাইজেরিয়ায় অপহৃত ১৩০ শিক্ষার্থী উদ্ধার

নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে অপহৃত আরও ১৩০ জন শিশুকে মুক্ত করা হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে একই ঘটনায় অপহৃত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন