ইসরাইলে ৪.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে মৃত সাগর অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে হওয়া ওই কম্পন মধ্য ইসরাইল পর্যন্ত টের পাওয়া গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দেশটির দক্ষিণের শহর দিমোনার প্রায় ১৯ কিলোমিটার দূরে। এটি ভূমিকম্পপ্রবণ মৃত্য সাগরের রিফট ভ্যালি এলাকায় অবস্থিত। এদিন স্থানীয় সময় সকাল ৯টার দিকে কম্পনটি অনুভূত হয়।ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ভূমিকম্পের কারণে তাদের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ডেড সি এলাকার বিভিন্ন স্থানে সতর্ক সংকেত বেজে ওঠে। দেশটির জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ইসরাইলি পুলিশ জানায়, যেসব এলাকায় কম্পন অনুভূত হয়েছে সেখানে ভবন ও জনসমাগমস্থল পরিদর্শনের জন্য সদস্যদের মোতায়েন করা হয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব পরিসংখ্যান দিবস আজ
বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

সঠিক তথ্য ও উপাত্তের গুরুত্ব এবং জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের অপরিহার্য ভূমিকা তুলে ধরার লক্ষ্যে আজ ২০ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে Read more

ভারতে গেল বাংলাদেশের ১২০০ কেজি ইলিশ
ভারতে গেল বাংলাদেশের ১২০০ কেজি ইলিশ

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি শুরু হলো ইলিশ মাছ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে আখাউড়া Read more

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত’
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত’

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী সংসদে থেকেই সরকারের বিরোধিতা করবে বলে জানিয়েছেন দলের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ Read more

আগামীকাল দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা
আগামীকাল দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা Read more

সালমান, আনিসুল ও চৌধুরী মামুন ফের রিমান্ডে
সালমান, আনিসুল ও চৌধুরী মামুন ফের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক তিন হত্যা মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী Read more

সরকারি পাঠ্যবই পাচারের চেষ্টা, প্রধান শিক্ষক পলাতক
সরকারি পাঠ্যবই পাচারের চেষ্টা, প্রধান শিক্ষক পলাতক

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে নতুন বছরের (২০২৫) সরকারি পাঠ্যবই পাচারের সময় একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন