ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা বলেছেন, ফরিদপুর জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া সময়ের দাবি এবং অত্যন্ত জরুরি ছিল। কিন্তু পতিত আওয়ামী লীগ সরকার প্রধান ব্যক্তিস্বার্থ ও আঞ্চলিকতাকে প্রাধান্য দিয়ে সেটি না করে গোপালগঞ্জের বিলের মধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। ক্ষমতা থাকলেই তার যথেচ্ছ প্রয়োগ করা ঠিক নয়; বৃহত্তর স্বার্থে সবার কথা চিন্তা করা উচিত ছিল।​সোমবার (২৩ মার্চ) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার ইশাপাশা বাজারে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।​ড. ইলিয়াস মোল্যা বর্তমান সরকার প্রধান তারেক রহমানের উন্নয়ন দর্শনের প্রশংসা করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একসময় গ্রামীণ অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছিল। বাবার সেই ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আজ তার সন্তান তারেক রহমানও খাল খনন ও পুনর্খনন কর্মসূচি শুরু করেছেন, যা দেশের কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিশিষ্ট সমাজসেবক মুন্সি বিল্লাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী, পৌর জামায়াতের আমীর ওয়াহিদুল ইসলাম, সেক্রেটারি মিকাইল হোসেন কুবাদ, রাজধানীর পল্টন থানা পেশাজীবী সংগঠনের সভাপতি শাহাজাহান সিরাজ, সাবেক দুই পৌর কাউন্সিলর নবাব আলী, রবিউল ইসলাম ও ক্রীড়াবিদ মাসুদ মুন্সি প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নবনির্বাচিত সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্যাকে সংবর্ধনা প্রদান করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন Read more

গাজায় ইসরায়েলি নৃশংসতা, নিহত বেড়ে ৬২ হাজার ২৬৩
গাজায় ইসরায়েলি নৃশংসতা, নিহত বেড়ে ৬২ হাজার ২৬৩

গাজায় ইসরায়েলি নৃশংসতার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ হাজার ২৬৩ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৩ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্য Read more

ওমরাহ যাওয়ার আগেই কাটতে হবে ফিরতি টিকিট
ওমরাহ যাওয়ার আগেই কাটতে হবে ফিরতি টিকিট

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যেতে ইচ্ছুক বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য এবার বাধ্যতামূলকভাবে রিটার্ন টিকিট কাটার নির্দেশ কার্যকর করা Read more

আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক
আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। Read more

৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) এ Read more

ভাঙ্গুড়ায় গাঁজা-ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে গ্রেফতার
ভাঙ্গুড়ায় গাঁজা-ইয়াবাসহ বিএনপি নেতার ছেলে গ্রেফতার

 পাবনার ভাঙ্গুড়ায় গাঁজা ও ইয়াবা বড়ি সহ  আটক বিএনপি নেতার ছেলে তানভীর আহমেদ শিমুলকে (২৬)  কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন