চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৯ টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলেই ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নির্দেশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় একটি সশস্ত্র টহল দল, যারা সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুদ্রনগর গ্রামের মাথাভাঙ্গা নদীর পাড়ঘেষা পাকা সড়কে ওৎ পেতে অবস্থান নেয়।রাতের দিকে সীমান্তের দিক থেকে মোটরসাইকেলযোগে দুইজন সন্দেহভাজন ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা থামার সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালানো হলে তেলের ট্যাংকের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় পলিথিনে মোড়ানো ভারতীয় রুপা উদ্ধার করা হয়।বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত রুপার মোট ওজন ৫ কেজি ৯১২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ১ হাজার ৯৬৮ টাকা।এ ঘটনায় বিজিবি সদস্য হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দুইজন অজ্ঞাতনামা পাচারকারীর বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত মোটরসাইকেলটি থানায় হস্তান্তর করা হয়েছে এবং রুপাগুলো চুয়াডাঙ্গা জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।বিজিবি জানিয়েছে, সীমান্ত অঞ্চলে স্বর্ণ ও রুপা পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের
সুদানে মা-বাবার সামনে মেরে ফেলা হয়েছে সন্তানদের

সুদানে প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) ভয়াবহতার তথ্য ধীরে ধীরে সামনে আসছে। দেশটির দারফুর অঞ্চলের এল-ফাশার শহরে যেন নৃশংসতা তারা Read more

লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, চাচা গ্রেপ্তার
লালমনিরহাটে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, চাচা গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে গুরুতর আহত ভাতিজা আখতারুজ্জামানের (২৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত Read more

ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা
ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা

তিন দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা Read more

নাইটক্লাবের ছাদ ধসে জীবিতদের উদ্ধারে চলছে অভিযান, নিহত বেড়ে ১৮৪
নাইটক্লাবের ছাদ ধসে জীবিতদের উদ্ধারে চলছে অভিযান, নিহত বেড়ে ১৮৪

ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপালিকানের রাজধানীতে জনপ্রিয় একটি নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১৮৪ জনে দাঁড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা অনেকে। Read more

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাই: ট্রাম্প
ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চাই: ট্রাম্প

দফায় দফায় চলছে ইসরায়েল-ইরানের হামলা। পরিস্থিতি সামলাতে তৃতীয় পক্ষ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে প্রবেশের গুঞ্জন রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট Read more

আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা
আল জাজিরার তথ্যচিত্রে ড. ইউনূসের ভূয়সী প্রশংসা

শেখ হাসিনার পতন এবং পরবর্তী বাংলাদেশের পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে কাতারভিত্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন