গত বছরের আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে কয়েকটি ধাপে ১৪টি ভিন্ন ব্যাংকে প্রায় ২৫০ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) স্থানান্তর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশাল অঙ্কের এই অর্থ স্থানান্তর নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে বিভিন্ন মহলে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানিয়েছেন, অধিক লাভ ও ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ সরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে, অর্থ স্থানান্তরের ক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ নিয়ম মানা হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে তার মন্ত্রণালয়।শনিবার (২৬ এপ্রিল) বিকেলে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান আসিফ মাহমুদ।ক্রীড়া উপদেষ্টা বলেন, এই এফডিআর স্থানান্তর নিয়ে বিসিবির সভাপতি ও পরিচালকদের সঙ্গে কথা বলেছি। বিসিবির আয় আসে বিভিন্ন উৎস থেকে, যার মধ্যে এফডিআরের ইন্টারেস্ট রেট অন্যতম এবং এই আয় বোর্ডের অপারেশনাল ব্যয় নির্বাহে খরচ হয়।তিনি বলেন, যেখানে বিসিবির এফডিআরের রেট ছিল ৭-৮ শতাংশ, সেখানে নতুন করে স্থানান্তরিত অর্থে রেট পাওয়া যাচ্ছে ১১-১২ শতাংশ। অধিক মুনাফার আশাতেই এই স্থানান্তর করা হয়েছে। আসিফ মাহমুদ আরও বলেন, এছাড়াও যে ব্যাংকগুলো থেকে অর্থ সরানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেগুলো ঝুঁকিপূর্ণ ছিল। ওই ব্যাংকগুলো সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের হলুদ সংকেত ছিল, মানে ঝুঁকিপূর্ণ ব্যাংক। বিসিবি কিংবা আপনারা নিজেরাও তো ঝুঁকিপূর্ণ ব্যাংকে টাকা রাখতে চাইবেন না।তবে, ক্রীড়া মন্ত্রণালয় পুরো প্রক্রিয়াটি খতিয়ে দেখবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিসিবির অভ্যন্তরীণ যে নিয়ম, সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কি না, সেটা আমরা দেখব। বিসিবিতে তো একজন ফিন্যান্স ডিরেক্টর আছেন; তার মতামত নেওয়া হয়েছে কি না, তার অনুমোদন আছে কি না, সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কি না, সেটা আমরা দেখব।উল্লেখ্য, অর্থ স্থানান্তরের পর গুঞ্জন উঠেছিল যে বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ এর মধ্যে থেকে ১২০ কোটি টাকা সরিয়ে নিয়েছেন। যদিও এক বিবৃতির মাধ্যমে এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জের ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি
হবিগঞ্জের ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি

মঈনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন। যেখানে প্রতিদিন ভীড় করেন জেলার শত শত যাত্রী। এর মধ্যে ঢাকা Read more

গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট
গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান নিজের জীবনের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। গুলতেকিন খান তার Read more

হাতি তাড়াতে বিদ্যুতের ফাঁদ, গরু আনতে গিয়ে যুবকের মৃত্যু
হাতি তাড়াতে বিদ্যুতের ফাঁদ, গরু আনতে গিয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতির আক্রমণ ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করা হয়েছিল ধানক্ষেত রক্ষার্থে। তবে সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ খান Read more

আমেরিকায় ৩ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল, অর্ধেকই ভারতীয়
আমেরিকায় ৩ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল, অর্ধেকই ভারতীয়

সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর যুক্তরাষ্ট্রের কড়াকড়ি আরোপের ফলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বিপাকে পড়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। খবর এনডিটিভির।আমেরিকান ইমিগ্রেশন Read more

১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ যেসব এলাকায়
১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ যেসব এলাকায়

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ Read more

ব্যবসায়ীকে বালিতে পুঁতে বিএনপি নেতার চার কোটি টাকা চাঁদা আদায়!
ব্যবসায়ীকে বালিতে পুঁতে বিএনপি নেতার চার কোটি টাকা চাঁদা আদায়!

যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় ‘ব্যবসায়ীকে বালিতে পুঁতে রেখে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের’ অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। প্রায় এক বছর আগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন