দিনাজপুরের বিরামপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা উপস্থিত ছিলেন।অভিযানকালে উপজেলার টাটকপুর এলাকায় অবস্থিত এমডি ব্রিকস, এসএ ব্রিকস ও এমকেএম ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা এবং এমডিবি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন জানান, পরিবেশ আইন লঙ্ঘন করে পরিচালিত এসব অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ভাটাগুলোতে প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।এছাড়াও অবৈধ ইটভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।অভিযানে র‍্যাব-১৩, বিরামপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানবিক সহায়তা কমছে, আতঙ্কে স্থানীয়রা
মানবিক সহায়তা কমছে, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ে-সমতলে আটকে আছে সাড়ে ৯ লাখেরও বেশি রোহিঙ্গা। বিশ্ববাসীর করুণার চোখ এখন আর তেমন একটা পড়ে Read more

গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত কয়েকজন
গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা, আহত কয়েকজন

এনসিপির কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা, Read more

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল
শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল

আলোকচিত্রী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা বাতিল করা হয়েছে।বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম Read more

ইজিবাইক চালক খুনের জেরে ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে আগুন-ভাঙচুর
ইজিবাইক চালক খুনের জেরে ইয়াবা ব্যবসায়ীর বাড়িতে আগুন-ভাঙচুর

যশোরে ইজিবাইক চালক চঞ্চল হোসেন (৩০) খুনের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ইয়াবা ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে আগুন দিয়েছে। এ সময় ঘরের Read more

কালিয়াকৈরে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
কালিয়াকৈরে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান চালিয়ে Read more

ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ
ইইউতে পোশাক রপ্তানিতে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে পোশাক রপ্তানির দৌড়ে চীন ও বাংলাদেশ কাছাকাছি অবস্থানে ছিল। বছরের প্রথম চার মাসে বাংলাদেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন