গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে। তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়। আমরা যতটুকু তাদের থেকে শুনেছিলাম যে, আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।রাশেদ খান বলেন, আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে যে আমরাও শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছি। যেভাবে ভিন্নমত দেখলাম বিশেষ করে যে দলগুলো সর্বশেষ দিন বক্তব্য রেখেছিল একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট।তারাও দেখলাম আজকে ইউটার্ন করেছে। তারা এখন বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট। আমি সেখানে স্পষ্ট করেছি যে, আমাদের রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র জনগণ পছন্দ করে না। আপনি সকালে একটা বলবেন, বিকালে একটা বলবেন, আজকে একটা বলবেন, কালকে একটা বলবেন— এটা হতে পারে না।রাশেদ বলেন, ঐকমত্য কমিশনে বলেছি তাহলে কি আমরা সেই গণঅভ্যুত্থানের পরে যখন ঐকমত্য কমিশন গঠিত হয় সেখানে ফিরে যাচ্ছি? যেখানে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার কথা সেখানে আজকের আলোচনা দেখে আমার কাছে মনে হয়েছে আমরা পিছনে ফিরে যাচ্ছি। আমি ঐকমত্য কমিশনকে স্পষ্টত জানিয়েছি, আপনারা যেমনভাবে আজকের এই আলোচনা দেখে হতাশ হচ্ছেন ঠিক একইভাবে আমরাও  এই আলোচনা দেখে হতাশ হচ্ছি। এটা জনগণ কোনোভাবেই প্রত্যাশা করে না।রাশেদ আরো বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সামনে ফেব্রুয়ারি মাসে তারা জাতিকে একটি সেরা নির্বাচন উপহার দিবে। সেখানে আমরা নির্বাচনের প্রস্তুতি না নিয়ে ভিন্ন মত দেখাচ্ছি।আমাদের দাবির মধ্যে প্রতিদিন মতপার্থক্য তৈরি করছি। এজন্য আমরা বলেছি যে, আরো এক মাস যদি আপনারা এইভাবে আলোচনা করেন কোনোভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারবো না। আমরা নয়টি রাজনৈতিক দল বসেছিলাম, আলোচনা করেছি। দেখলাম আজকের এই ঐকমত্য কমিশনে তাদের মধ্যে ভিন্ন মত।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিনিবাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মিনিবাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত,  বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

গাজীপুর মহানগরের বাসন থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টিএন্ডটি তেলিপাড়া এলাকায় মিনিবাস-সিএনজি (থ্রী-হুইলার) সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত আরো অন্তত চারজন। Read more

অশ্লীল গানে বিতর্ক, নোরা-সঞ্জয়কে ঘিরে নেটদুনিয়ায় ক্ষোভ
অশ্লীল গানে বিতর্ক, নোরা-সঞ্জয়কে ঘিরে নেটদুনিয়ায় ক্ষোভ

দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু Read more

হোমনায় হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় অগ্নিকাণ্ড
হোমনায় হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় অগ্নিকাণ্ড

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে Read more

বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক ‘গ্রিন চ্যানেল’ ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। রোববার (৪ মে) বাংলাদেশে Read more

নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২
নারায়ণগঞ্জে জাল স্ট্যাম্প তৈরির কারখানায় পুলিশের অভিযান, আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করেছে Read more

গাজীপুরে তিন তরুণীর গলায় ছুড়ি ঠেকিয়ে ছিনতাই
গাজীপুরে তিন তরুণীর গলায় ছুড়ি ঠেকিয়ে ছিনতাই

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ভাদুন এলাকায় প্রকাশ্য দিবালোকে তিন তরুণীর কাছ থেকে ছুরি ঠেকিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন