আগামী জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ পঞ্চম দিনে আরও ৭৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন ১৭ জন প্রার্থীর আবেদন নামঞ্জুর করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ পঞ্চম দিনে মোট ১০০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর করা হয়েছে এবং ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া, ১০টি অপেক্ষমাণ রাখা হয়েছে।তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ৩৮০টি আপিলের শুনানি গ্রহণ করেছি। এর মধ্যে ২৭৭টি আপিল মঞ্জুর করা হয়েছে। নামঞ্জুর বা বাতিল হয়েছে ৮১টি। আর বিভিন্ন কারণে অপেক্ষমাণ রয়েছে ২৩টি আপিল।তিনি আরও জানান, মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল দায়ের হয়েছে। আমরা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলের শুনানি গ্রহণ করব।আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আপিলের শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণ কমিশন।আজ ২৮১ থেকে ৩৮০ পর্যন্ত মোট ১০০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আগামীকাল ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৮১ থেকে ৪৮০ নম্বর এবং ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৪৮১ থেকে ৫১০ নম্বর ও অপেক্ষমাণ আপিলের শুনানি হবে। এছাড়া, ১৭ জানুয়ারি (শনিবার) ৫১১ থেকে ৬১০ নম্বর আপিল এবং ১৮ জানুয়ারি (রোববার) ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিলের শুনানির মধ্য দিয়ে আপিল শুনানি কার্যক্রম শেষ হবে।গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
লালমনিরহাটে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা  পুলিশ।  রবিবার ভোর রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে Read more

আশালঙ্কার সেঞ্চুরিতে লঙ্কানদের লড়াকু পুঁজি
আশালঙ্কার সেঞ্চুরিতে লঙ্কানদের লড়াকু পুঁজি

২৯ রানে ৩ উইকেট হারানোর পর উইকেটে এসেছিলেন। এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক আশালঙ্কা যখন লড়াই চালিয়ে গেছেন অপর প্রান্তে Read more

জামাই বাড়িতে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখলেন বাবা
জামাই বাড়িতে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখলেন বাবা

ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে আবিদা সুলতানা (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৫ মে) রাতে উপজেলার কাচিয়া Read more

লালমনিরহাটে বিপৎসীমার উপরে তিস্তার পানি
লালমনিরহাটে বিপৎসীমার উপরে তিস্তার পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিগত কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। Read more

গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা, অধ্যাদেশ জারি
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা, অধ্যাদেশ জারি

গাছে পেরেক লাগালে বা অন্য কোনো ধাতব বস্তুর মাধ্যমে গাছের ক্ষতি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন