চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মো. জাগির হোসেন (২১) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় চুনতি ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কাজি ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. জাগির হোসেন (২১) একই এলকার কালু সিকদার পাড়ার আবুল ফজরের ছেলে। তিনি উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।স্থানীয়রা জানিয়েছে, দুপুর ২টার দিকে কক্সবাজারমুখি যাত্রীবাহী মারছা বাসের সাথে বিপরীতমুখি একটি জিপগাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার স্থান থেকে অল্প কিছু দূরে কাজি ফার্ম এলাকায় গিয়ে মারছা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মো. জাগির হোসেন (২১) বাসের নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। এদিকে মো. জাগির হোসেন (২১) নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও তার সহপাঠীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। তারা মহাসড়কে বসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লাইনে উন্নীত করা, মো. জাগির হোসেনকে হত্যাকারী বাস চালকের বিচার ও মারছা বাস মহাসড়কে নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দেয়। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ ছিল।জাগির হোসেন নিহত হওয়ার পর তার পরিবারে চলছে শোকের মাতম। জাগিরের মা, ভাই, বোনের কান্নায় মূর্ছা যাচ্ছে। জাগিরের বড় বোন রিমা আক্তার (৩৭) জানান, তার ভাই তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি, তার মৃত্যুতে তাদের পরিবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানিয়েছেন, বাসচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাড়িগুলো জব্দ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা
পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। Read more

লঙ্কানদের ৯ গোলের লজ্জায় ডুবিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের
লঙ্কানদের ৯ গোলের লজ্জায় ডুবিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের

সাফের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কা জালে ৯ গোল দিয়ে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনায় উদ্বোধনী ম্যাচে Read more

একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
একাধিক পদে নিয়োগ দিচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘এআরএম/আরএম/এসআরএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ Read more

গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে এনসিপি’র দায় কতটা?
গোপালগঞ্জে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে এনসিপি’র দায় কতটা?

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কর্মসূচিকে ঘিরে হামলা, সংঘর্ষে অন্তত চারজনের প্রাণহানির ঘটনার পর বুধবার রাত থেকে সেখানে কারফিউ Read more

তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে নিষেধ করল চীন
তিব্বত ইস্যুতে ভারতকে নাক গলাতে নিষেধ করল চীন

তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে চীন। শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন