আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণে বাদ দেওয়ার ঘটনার পর ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ দলের ভারত সফরকে ঘিরে সম্ভাব্য ঝুঁকি নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।আইসিসির নিরাপত্তা বিভাগের পাঠানো ওই চিঠিতে চারটি আলাদা বিষয়ের আলোকে ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে। চিঠিটি সম্প্রতি গণমাধ্যমের হাতে এসেছে।যা রয়েছে আইসিসির মেইলেমেইলের শুরুতে ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে বিসিসিআইয়ের নির্দেশনা, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার দাবি এবং মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।এরপর চারটি বিষয়ে আলাদা করে বাংলাদেশ দলের ভারত সফরের ঝুঁকির মূল্যায়ন করা হয়েছে।ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে এই ‘রিস্ক অ্যাসেসমেন্ট’ আইসিসির সার্বজনীন একটি ‘স্ট্যান্ডার্ড ক্যাটাগোরাইজেশন’ বা আদর্শ শ্রেণিবিন্যাস, যেখানে সাধারণত খেলার ভেন্যু পরিবর্তনের জন্য যথেষ্ট কারণ উল্লিখিত থাকে না।১. মোস্তাফিজ ইস্যুভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ঝুঁকি পর্যালোচনা সম্পন্ন হয়েছে ডিসেম্বরে এবং পুরো আসর ঘিরে ঝুঁকির মাত্রা ‘মডারেট’ বা মাঝারি মাত্রার হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের জন্য এই ঝুঁকির মাত্রা ‘মডারেট টু হাই’বা মাঝারি থেকে উচ্চ মাত্রার বলে জানানো হয়েছে মেইলে।অর্থাৎ, অন্যান্য দলের জন্য ঝুঁকির মাত্রা মাঝারি হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা মাঝারি থেকে উচ্চ মাত্রার বলে উঠে আসে ওই মূল্যায়নে।সেই প্রাথমিক মূল্যায়নের পর বাংলাদেশ দলের ঝুঁকির মাত্রা নির্ধারণ করতে আরেক দফায় ঝুঁকি মূল্যায়ন করা হয়, যেখানে বাংলাদেশ দলের জন্যও মাঝারি মাত্রার ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।তবে এর সঙ্গে যোগ করা হয়েছে যে, বাংলাদেশ দলের সঙ্গে মুস্তাফিজের উপস্থিতি সমস্যার কারণ হতে পারে যদি ‘ধর্মীয় উগ্রপন্থার বিষয়টি জড়িত হয়।’২. বাংলাদেশ দলের নিরাপত্তা ইস্যুবেঙ্গালুরুতে ওয়ার্ম আপ ম্যাচের পাশাপাশি কোলকাতায় তিনটি ও মুম্বাইয়ে একটি গ্রুপ পর্বের ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।ম্যাচের সময় ও প্রতিপক্ষ বিবেচনায় এসব ম্যাচে বাংলাদেশ দলের ঝুঁকি ‘মিডিয়াম-লো’ বা মাঝারি থেকে কম হিসেবে উল্লেখ করা হয়েছে।সেখানে ভারতের ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা সি ভি মুরালিধরের একটি মূল্যায়নের উল্লেখও করা হয়েছে, যেখানে তিনি বলেছেন যে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ঝুঁকির মূল্যায়ন পরিবর্তন হয়নি এবং তিনি আত্মবিশ্বাসী যে এমন কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে না যা আসরের বর্তমান পরিকল্পনা অনুযায়ী নিরসন করা যাবে না।৩. সমর্থকদের নিরাপত্তা ইস্যুভারতের ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কর্মকর্তাদের ইতিহাস ও নিশ্চয়তার ভিত্তিতে মেইলে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ দল বা অন্য কোনো অংশগ্রহণকারী দল কোলকাতা বা মুম্বাইয়ে বড় ধরনের সহিংসতার শিকার হবে বা হঠাৎ তাদের জন্য ঝুঁকির মাত্রা বৃদ্ধি পাবে, এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই দুই ভেন্যুর ক্ষেত্রে বাংলাদেশ দলের ঝুঁকি মাঝারি মাত্রার বলে উল্লেখ করা হয়েছে মেইলে।তবে এই দুই জায়গায় বাংলাদেশি সমর্থকদের – বিশেষ করে যারা দলের জার্সি পরে বা আলাদা ছোট দলে স্টেডিয়ামে যাবেন – ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উচ্চ পর্যায়ের বলে উঠে এসেছে বিশ্লেষণে।পাশাপাশি, বিশ্বকাপ আসর ঘিরে যদি কোনো সহিংসতার ঘটনা ঘটে তাহলে তা আশেপাশের বড় এলাকা জুড়ে সহিংসতা ও বিক্ষোভ তৈরি করতে পারে।ওই প্রতিবেদনে উদাহরণ হিসাবে উল্লেখ করা হয় যে মসজিদ পোড়ানো, বড় ধরনের দাঙ্গা বা ধর্মীয় সংখ্যালঘুদের হত্যার মত ঘটনা দুই দেশের কোনো একটি দেশে ঘটলে উত্তেজনা বাড়তে পারে এবং তা দলের জন্য ঝুঁকির মাত্রা বৃদ্ধি করবে।এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকলেও এমন ঘটনা ঘটতে পারে বলে উঠে এসেছে মেইলে।৪. বাংলাদেশের নির্বাচন ইস্যুভারত-বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের রেশ– বিশেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরো অঞ্চলে ‘শর্ট টু মিডিয়াম টার্মে’ বা স্বল্প থেকে মাঝারি সময়কাল পর্যন্ত প্রভাব ফেলতে পারে বলে বলা হয়েছে আইসিসির ঝুঁকি পর্যালোচনা প্রতিবেদনে।তবে এই মুহূর্তে এই উত্তেজনা খেলার ভেন্যু বা খেলোয়াড়দের প্রতি সহিংসতায় পরিণত হবে না বলে উঠে এসেছে মেইলে।বাংলাদেশ দলের ও খেলোয়াড়দের প্রতি ঝুঁকি এই ক্ষেত্রে মাঝারি বলেই উঠে এসেছে ওই প্রতিবেদনে।তবে এই ক্ষেত্রে নির্ধারিত ভেন্যুগুলোতে বাংলাদেশ দলের নিরাপত্তা পরিকল্পনার বিষয়ের ‘ফুল রিভিউ’ বা সম্পূর্ণ পর্যালোচনা করার বিষয়টিও উঠে এসেছে অ্যাসেসমেন্টে।মেইলের শেষাংশে উল্লেখ করা হয়েছে যে কৌশলগত নিরাপত্তা পরিকল্পনা এখন দুই বোর্ডের দুজন স্বাধীন নিরাপত্তা ব্যবস্থাপকের কাছে পর্যালোচনার জন্য রয়েছে।শেষ লাইনে বিসিবির নিরাপত্তা উপদেষ্টার উদ্দেশ্যে বলা হয়েছে যে এই বিষয়ে তার মূল্যায়ন ও মন্তব্যকে স্বাগত জানানো হবে যেন বিসিবির দৃষ্টিকোণ থেকে কোনো ঝুঁকি বা উদ্বেগ থাকলে তা সমন্বিতভাবে নিরসন করা যায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে এখন দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা চারটি সিরিজ জয় আত্মবিশ্বাসের পরিমাণ বাড়িয়েছে বহুগুণে। অন্যদিকে, নেপালের বিপক্ষে হেরে মান-সম্মান হারিয়ে Read more

গজারিয়ায় ২ চাঁদাবাজকে গাঁজাসহ পুলিশে দিলো স্থানীয়রা
গজারিয়ায় ২ চাঁদাবাজকে গাঁজাসহ পুলিশে দিলো স্থানীয়রা

মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়ন ডুবাচর গ্রাম সংলগ্ন নদী থেকে চাঁদাবাজির পর নিজেদের মধ্যে টাকা ভাগাভাগির সময় গাঁজাসহ ২ চাঁদাবাজকে আটক Read more

অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট করে গুনতে হলো সাড়ে ৬ লাখ টাকা জরিমানা
অনুমতি ছাড়া নারীর ছবি পোস্ট করে গুনতে হলো সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

সামজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে কারও ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ এখন অনেকের কাছে স্বাভাবিক কাজ মনে হলেও, Read more

আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা
আমাদেরকে স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না।আমাদেরকে স্বনির্ভর Read more

রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩
রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) Read more

টেকনাফে স্থানীয়দের মাঝে মিশে যাচ্ছে রোহিঙ্গারা, আটক ১৭০
টেকনাফে স্থানীয়দের মাঝে মিশে যাচ্ছে রোহিঙ্গারা, আটক ১৭০

কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থিত শরনার্থী শিবিরগুলোতে বসবাসরত রোহিঙ্গারা বিভিন্ন কাজের বাহানা দিয়ে স্থানীয় জনগোষ্ঠীর সাথে একাকার হয়ে মিশে যাওয়ার ঘটনা দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন