সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর নিঃস্বার্থ পরোপকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের হৃদয় জয় করেছে। খবর গালফ্ নিউজের।ভিডিওটিতে দেখা গেছে, ওই বাংলাদেশি কর্মী অত্যন্ত বিনয় ও নম্রতার সঙ্গে এক হজযাত্রীকে নামাজ পড়ার জন্য নিজের ব্যক্তিগত জায়নামাজটি এগিয়ে দিচ্ছেন। সাধারণ এই আচরণের মধ্য দিয়ে যে বিশাল উদারতা প্রকাশ পেয়েছে, তা ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।বাংলাদেশি কর্মীর এই মহতী উদ্যোগের বিষয়টি সৌদি আরবের পবিত্র মক্কা পৌরসভা বা মেয়রালিটির নজরে এলে তারা তাকে বিশেষভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নেয়। সৌদি গেজেটের প্রতিবেদন অনুসারে, বিনয়, মমতা এবং ইবাদতকারীদের সেবায় একনিষ্ঠ আত্মনিবেদনের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। মক্কা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কর্মীর দৃষ্টান্তমূলক আচরণ পবিত্র মক্কা এবং মসজিদুল হারামের প্রকৃত মানবিক মূল্যবোধকেই ফুটিয়ে তুলেছে।কর্তৃপক্ষ এই সাধারণ কর্মীর আচরণের প্রশংসা করে বলেছে, এটি মহানুভবতার একটি বিশুদ্ধতম উদাহরণ। ইবাদতকারীদের প্রতি তার এই নিঃস্বার্থ মমতা এবং মানবিক আচরণ পবিত্র স্থানের পবিত্রতাকে আরও মহিমান্বিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই ভিডিওটি শেয়ার করে ওই কর্মীর সততা ও নিষ্ঠার প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন যে পবিত্র স্থানগুলোতে এ ধরনের ছোট ছোট মানবিক কাজই বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। অনেকে আবার ওই কর্মীর মক্কায় কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে স্থায়ীভাবে সেখানে রাখার দাবিও তুলেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ নয়, টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
এক মিনিটের জন্যও ইন্টারনেট বন্ধ নয়, টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন

ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকারের সমপর্যায়ভুক্ত করতে এবং এর নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন Read more

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির Read more

কুমিল্লায় বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

নাটোরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১
নাটোরে কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কিশোরী (১৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার কাশোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে।এই ঘটনায় রাতে ভুক্তভোগীর Read more

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে   যুবকের মৃত্যু

বান্দরবানে বাড়ীর ছাদের উপর আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিয়াম আহমেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন