টি-টোয়েন্টিতে এখন দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। টানা চারটি সিরিজ জয় আত্মবিশ্বাসের পরিমাণ বাড়িয়েছে বহুগুণে। অন্যদিকে, নেপালের বিপক্ষে হেরে মান-সম্মান হারিয়ে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের সাম্প্রতিক ফর্মে ব্যবধান থাকলেও, লক্ষ্য কিন্তু একই—আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেরা দলটা গড়ে তোলা।আজ সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের শুরু হবে তিন ম্যাচের সিরিজের প্রথমটি। এই সিরিজ থেকেই বিশ্বকাপের প্রস্তুতির শেষ ধাপ শুরু করছে টাইগাররা। ক্যারিবীয়দের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেই তারা বিশ্বকাপ পরিকল্পনা চূড়ান্ত করবে।এশিয়ার উইকেট ও আবহাওয়া মানিয়ে নিতে বেশ কিছুদিন আগে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। চট্টগ্রামে লম্বা সময় অনুশীলন করে তারা উইকেটের চরিত্র বুঝে নেওয়ার চেষ্টা করেছে। বিশ্বকাপের আগে এই সিরিজ তাদের জন্যও পরীক্ষার মঞ্চ।এদিকে এ ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। টাইগার ব্যাটিং অর্ডারের মূল ভরসা তিনিই। ওয়েস্ট ইন্জিজের বিপক্ষে এ ম্যাচে ওপেন করতে দেখা যেতে পারে দুই তরুণ জুটি তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে। সেক্ষত্রে তিন নম্বরে ব্যাট করবেন অধিনায়ক লিটন দাস। আর মিডল অর্ডারে হাল ধরতে পারেন সাইফ হাসান। আজ মিডেল অর্ডার সামলাতে পারেন তাওহীদ হৃদয়ও। এক্ষেত্রে কপাল পুড়বে জাকের আলী অনিকের। ব্যাটিং অর্ডারে শামীম হোসেন পাটোয়ারি ও নুরুল হাসান সোহানও আছেন টিম ম্যানেজমেন্টের ভাবনায়।মিরপুরের তুলনায় চট্টগ্রামের উইকেট কিছুটা ব্যাটিং বান্ধব হওয়ায় অতিরিক্ত ব্যাটার হিসেবে অল রাউন্ডার শেখ মেহেদী হাসান থাকতে পারেন টিম ম্যানেজমেন্টের ভাবনায়। আর স্পিন ডিপার্টমেন্টে রিশাদ হোসেনের জায়গা প্রায় চূড়ান্ত। তার সাথে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। এদিকে আজ মাত্র একজন পেসার নিয়ে বাংলাদেশের একাদশ সাজানোর সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এ জায়গাটা মোটামুটি নির্ধারিত থাকবে মুস্তাফিজুর রহমানের জন্যই। তবে যদি দুই পেসার নিয়ে বাংলাদেশ খেলতে চাই সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শেখ মেহেদী হাসান। এক্ষেত্রে দলে জায়গা হতে পারে তানজিম হাসান তামিমের। বাংলাদেশের সম্ভাব্য একাদশ:লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান/তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নামের সাথে আংশিক মিল, তাতেই আসামি!
নামের সাথে আংশিক মিল, তাতেই আসামি!

শুধু নামের সাথে আংশিক অংশের মিল রয়েছে। তাই এক দিনমজুর নির্দোষ হলেও পুলিশ এক পিজিআইডি মামলায় দুই ব্যক্তিকে আসামি বানানোর Read more

প্রথমবারের মতো গাজা সিটিতে জাতিসংঘের দুর্ভিক্ষ ঘোষণা
প্রথমবারের মতো গাজা সিটিতে জাতিসংঘের দুর্ভিক্ষ ঘোষণা

প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে জাতিসংঘ। আজ শুক্রবার (২২ আগস্ট) জাতিসংঘের বৈশ্বিক খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণ Read more

মানুষের পাশে দাঁড়ানোর নীরব নাম ড. সৈয়দ হুমায়ুন কবির
মানুষের পাশে দাঁড়ানোর নীরব নাম ড. সৈয়দ হুমায়ুন কবির

মানুষের কষ্টের খবর পেলেই নিঃশব্দে ছুটে যান তিনি। কারও হাতে তুলে দেন প্রয়োজনীয় ওষুধ, কারও পাশে দাঁড়ান আপনজনের মতো। তিনি Read more

৩১ আগস্ট: নামাজের সময়সূচি
৩১ আগস্ট: নামাজের সময়সূচি

আজ রোববার, ৩১ আগস্ট ২০২৫ ইংরেজি, ১৬ ভাদ্র ১৪৩২ বাংলা, ৬ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

পাঁচ সচিবকে অবাঞ্চিত ঘোষণা: পদত্যাগ না করলে অফিস ঘেরাও কর্মসূচি
পাঁচ সচিবকে অবাঞ্চিত ঘোষণা: পদত্যাগ না করলে অফিস ঘেরাও কর্মসূচি

স্বৈরাচারের দোসর পাঁচ সচিবকে অবাঞ্ছিত করে তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ওই Read more

ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা
ডাকসু নির্বাচনের ভোট ফের গণনা করতে লিখিত আবেদন করলেন উমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি নতুন করে গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন