চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর জন্য তৈরি ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ।১৭ মে রাতে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নয়াহাট এলাকার ‘রিংভো অ্যাপারেলস’ নামক কারখানাটিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিপুল পরিমাণ সজ্জিত সামরিক পোশাক জব্দের পাশাপাশি গ্রেপ্তার করা হয় তিনজন। কারখানার মালিক সাহেদুল ইসলাম, তাঁর সহযোগী গোলাম আজম এবং নিয়াজ হায়দারকে।অভিযান পরিচালনার পরই কারখানাটি সিলগালা করে দেয়া হয়। যদিও ঘটনাটি অনেকটা নীরবেই থেকে যায়, গণমাধ্যমে আসে গতকাল।তদন্ত সংশ্লিষ্ট একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা সংগঠিতভাবে দীর্ঘদিন ধরে গোপনে এই কার্যক্রম পরিচালনা করে আসছিল। যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।১৮ মে বায়েজিদ বোস্তামি থানায় নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে গোলাম আজম ও নিয়াজ হায়দার কেএনএফ সদস্য মংহ্লাসিং মারমা ওরফে ‘মং’ এর কাছ থেকে দুই কোটি টাকার চুক্তিতে এই ইউনিফর্ম তৈরির কাজ নেন।কেএনএফ সদস্যরাই ইউনিফর্ম তৈরির জন্য কাপড় সরবরাহ করে এবং মে মাসের মধ্যে প্রস্তুত পোশাক হস্তান্তরের কথা ছিল। পুলিশের ধারণা, সংগঠনটির বিভিন্ন সশস্ত্র কার্যক্রমে ব্যবহারের লক্ষ্যে এসব ইউনিফর্ম তৈরি করা হচ্ছিল।আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, ইউনিফর্ম তৈরির বিষয়টি নজরে আসার পর থেকেই কারখানাটির ওপর নজরদারি চালানো হচ্ছিল। অভিযানের সময় জব্দ করা হয় গুরুত্বপূর্ণ নথিপত্র, ডিজাইনকৃত পোশাক এবং যোগাযোগ-সংক্রান্ত ডিভাইস। বর্তমানে তদন্তকারীরা কারখানার আর্থিক লেনদেন, ব্যাংক হিসাব, উৎপাদন-পর্বের সরবরাহ চেইন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ও অনলাইন যোগাযোগের ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে।কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে একাধিক সশস্ত্র হামলা, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র কারবারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলোচনায় এসেছে। সীমান্তবর্তী এলাকায় তাদের প্রভাব এবং মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগের বিষয়টিও গোয়েন্দা মহলে উদ্বেগের জন্ম দিয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়ায় যে ৬ খাবার
পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়ায় যে ৬ খাবার

পুরুষত্বের জন্য প্রধানত দায়ী টেস্টোস্টেরন হরমোন। মানুষের হাড়ের ভর, চর্বির ভারসাম্যতা রক্ষা এবং রক্ত কোষ ও শুক্রানু উৎপাদনেও প্রভাব রাখে Read more

৩৫ বছর পর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে
৩৫ বছর পর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর Read more

দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ স্টেশন প্রস্তুত রাখার নির্দেশ
দুর্যোগে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে পল্লী বিদ্যুৎ স্টেশন প্রস্তুত রাখার নির্দেশ

টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের ভোগান্তি Read more

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে তৈরি হচ্ছে ‘অবস্থানপত্র’
যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে তৈরি হচ্ছে ‘অবস্থানপত্র’

বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত নিয়ে আলোচনার জন্য শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। Read more

সাটুরিয়ায় ৪৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন
সাটুরিয়ায় ৪৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ৪৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। সুমাইয়া আক্তারের পরিবার দিন Read more

ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ভাগিনার স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
ভূঞাপুরে  বিএনপি নেতার বিরুদ্ধে ভাগিনার স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে ভাগিনার স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছ বিএনপি নেতার বিরুদ্ধে। সম্পর্কে মামা শ্বশুড় হলেম   গর্ভবতী ঐ গৃহবধূর পরিবার  ঘটনার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন