অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নতুন ধারার রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে আগ্রহীদের তার সঙ্গে যোগাযোগের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (১০ জানুয়ারি) রাত ১২টার দিকে ফেসবুক পোস্টে তিনি এ ইঙ্গিত দেন।পোস্টে তিনি লিখেন, “আরেকবার চেষ্টা করে দেখি, নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশ’ ছাত্র ও নাগরিকদের সাথে কথা হয়েছে, যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সাথেই কথা হয়েছে তাঁদের মধ্যে একধরণের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। কিন্তু, কথা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই।”মাহফুজ আলম লেখেন, “আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নূতন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বি-দলীয় (এবারে জোট) কাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপোসহীন এবং পলিসি-বেইজড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন।”সাবেক এই তথ্য উপদেষ্টা লিখেন, “আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্ঠিক ভুল, বাস্তব সঙ্কট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কীভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।”আগ্রহীদের সঙ্গে যোগাযোগের জন্য পোস্টে একটি ই-মেইল ঠিকানাও যুক্ত করেন তিনি। যেখানে কথা বা প্রশ্ন লিখে পাঠাতে পারবেন আগ্রহীরা।স্ট্যাটাসের শেষে ইংরেজিতে তিনি লেখেন, ‘উই নিড ফ্রেশ ব্লাড। উই নিড নিউ পিপল উইথ হায়ার আইডিয়ালস অ্যান্ড লং-টার্ম কমিটমেন্ট।’ মাহফুজ আলম জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির ছাত্রনেতা হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে তথ্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। ধারণা করা হচ্ছিল তিনি নির্বাচনে অংশ নেবেন। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও শেষ পর্যন্ত তা জমা দেওয়া হয়নি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার
মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে পাভেল (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনার মূল আসামি মায়সার আহমেদ বাবু (২৯)-কে বরিশাল থেকে Read more

গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৬০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি গণহত্যা চলছেই, আরও ৬০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় তিনশো। এতে করে অবরুদ্ধ Read more

যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ৩ দিনের রিমান্ডে
যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ৩ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে মঞ্জুরুল হাসান জিসান নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানের Read more

নড়াইলে মাদকসহ গ্রেফতার ১
নড়াইলে মাদকসহ গ্রেফতার ১

নড়াইলে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম কামাল মোল্যা (৫০)। তিনি Read more

ধানমন্ডির আওয়ামী লীগের মিছিলে লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলার আরজু!
ধানমন্ডির আওয়ামী লীগের মিছিলে লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলার আরজু!

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেখা মিললো লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি আশরাফ উদ্দিন আরজুর। Read more

রংপুরে কাশবনে গলাকাটা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার
রংপুরে কাশবনে গলাকাটা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর জলুবর এলাকায় একটি কাশবনে গলাকাটা অবস্থায় এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়রা জানান, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন