নওগাঁর পত্নীতলা উপজেলায় আত্রাই নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ওয়াজেদ আলী (১৭)।বুধবার (০৯ মার্চ) দুপুরের দিকে পত্নীতলা ভূমি অফিসের উত্তর পার্শ্বে আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। ওয়াজেদ আলী ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের শরিফের ছেলে এবং পত্নীতলা বাজার এলাকার মহিলা দলের সভানেত্রী রাবিয়া বেগমের নাতি। তিনি পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মার বিচ্ছেদের পর ছোটবেলা থেকেই ওয়াজেদ আলী নানার বাড়িতে থাকতো। আজ তার ব্যবহারিক পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে গোসল করতে আত্রাই নদীতে যান। নদীতে গিয়ে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকায় উঠে নদীর মাঝখানে চলে যান। নৌকা ডুবে গেলে ওয়াজেদ সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান। বন্ধুরা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে পানি থেকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা প্রস্তুত করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মহত্যা
যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মহত্যা

যশোর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিজানুর রহমান (৫৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর)  বিকেলে কারাগারের Read more

বরিশালে মহাসড়ক অবরোধ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা
বরিশালে মহাসড়ক অবরোধ ও গণঅনশন কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) আশ্বাসেও অনশন ভাঙেননি শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রজনতা। বরং বৃহস্পতিবার থেকে Read more

দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি
দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৭৩টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে Read more

পাচারের উদ্দেশে বন্দি নারী-শিশুসহ ২১ জন কক্সবাজারে উদ্ধার
পাচারের উদ্দেশে বন্দি নারী-শিশুসহ ২১ জন কক্সবাজারে উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি অবস্থায় নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও Read more

কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা শফি আলম গ্রেপ্তার
কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা শফি আলম গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আওয়ামী লীগের নেতা শফি আলম (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের দিকে উপজেলার জুলধা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন