নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে কালিয়া উপজেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় অভিযানে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাউলী গ্রামের ছাত্তার শেখের ছেলে পিন্টু শেখের কাছ থেকে ৯ ব্যারেলে মোট ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে, একই দিনে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান পরিচালনা করেন। অভিযানে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল শেখের কাছ থেকে ২৮ ব্যারেলে ৫ হাজার ৬শ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় তাকেও একই আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই স্থান মিলিয়ে মোট ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত মোট ৭ হাজার ৪শ লিটার ডিজেল মেসার্স কালিয়া ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে বলে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে: প্রেস সচিব
লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে: প্রেস সচিব

লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।সোমবার (১৯ মে) এক Read more

‘অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে, মেসেজ ক্লিয়ার’
‘অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে, মেসেজ ক্লিয়ার’

দেশে অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, Read more

দিনাজপুর বোর্ডের ১৩ বিদ্যালয়ে কেউ পাস করেনি
দিনাজপুর বোর্ডের ১৩ বিদ্যালয়ে কেউ পাস করেনি

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১৩টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এসব Read more

টিভিতে আজকের খেলা (১৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৯ আগস্ট)

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। এদিন লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের, এতে প্রতিপক্ষ Read more

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় দুটি পোল্ট্রি ফিডের দোকানে  মঙ্গলবার ( ৬ মে )  দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৫ হাজার Read more

আসামির সঙ্গে দেখা করতে ২০ টাকা মিনিট নেন নওগাঁ কোর্ট পুলিশ!
আসামির সঙ্গে দেখা করতে ২০ টাকা মিনিট নেন নওগাঁ কোর্ট পুলিশ!

নওগাঁ জেলা জজ আদালতের গারদখানায় বন্দি আসামিদের সাথে কেউ দেখা করতে গেলে টাকার বিনিময়ে সাক্ষাতের সুযোগ মেলে। টাকা না দিলে বিভিন্ন তালবাহানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন