পটুয়াখালীর মহিপুর থানাধীন আলিপুর এলাকায় এক প্রবাসীর বাড়ি থেকে প্রেমিকাসহ এক গৃহবধূকে আটক করেছেন স্থানীয় লোকজন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও নানা আলোচনার সৃষ্টি করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, আটক প্রেমিক মো. শামিম ধুলাসর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম মিয়ার ছেলে। অপরদিকে আটক গৃহবধূ সুরমা আক্তার (২৬) এক সন্তানের জননী এবং সৌদি আরবপ্রবাসী শামিমের স্ত্রী। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।শনিবার গভীর রাতে প্রবাসীর ঘরে ওই গৃহবধূ ও তার প্রেমিক অবস্থান করছেন—এমন সন্দেহে স্থানীয় লোকজন ঘরে প্রবেশ করে তাদের আটক করেন। এ ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত খান বলেন, “ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর
ইরানের মিসাইল ঝড়ে লণ্ডভণ্ড ইসরাইলের দুই শহর

ইরানি মিসাইল হামলার মুখে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহর থেকে ২,৭০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে দেশটির কল্যাণ Read more

আগামীকাল ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি, সরাসরি দেখার সুযোগ পাবেন যারা
আগামীকাল ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি, সরাসরি দেখার সুযোগ পাবেন যারা

ফিফা বিশ্বকাপের মূল ট্রফি আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় পৌঁছাবে। তবে এই ঐতিহাসিক ট্রফি সবাই সরাসরি দেখার সুযোগ পাবেন না। Read more

৭ বছর পর গকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোট
৭ বছর পর গকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোট

সাত বছর পর আবারো গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ৩২ Read more

পিএসসির সচিব হলেন আব্দুর রহমান
পিএসসির সচিব হলেন আব্দুর রহমান

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান। তিনি শ্রম মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশাধীন ছিলেন।রোববার (১৪ সেপ্টেম্বর) Read more

বড়াইগ্রামে ছড়িয়ে পড়ছে ‘পার্থেনিয়াম’: হুমকিতে মানুষ, প্রাণী ও পরিবেশ 
বড়াইগ্রামে ছড়িয়ে পড়ছে ‘পার্থেনিয়াম’: হুমকিতে মানুষ, প্রাণী ও পরিবেশ 

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে ভয়াবহ এক বিষাক্ত আগাছা ‘পার্থেনিয়াম হিসটেরোফরাস’। স্থানীয়ভাবে অনেকেই এটি চেনেন না, তবে বিজ্ঞানীরা একে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন