ট্রান্সফর্মার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় আগামী শনিবার (১০ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।এতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি স্প্রিং টাওয়ার ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ শাহজালাল উপশহরের ব্লক-এইচ, আই, ই, এফ, জি, ডি, স্প্রিং টাওয়ার, ইন্ডিয়ান হাই কমিশন, পুলিশ কমিশনার অফিস ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে শাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করা হবে। আর কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এছাড়া মৌলভীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩ কেভি রিং ফিডারের সংস্কার কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১ কেভি ডিসি ফিডার, ১১ কেভি সোনাপুর ফিডার, ১১ কেভি পিটিআই ফিডার, ১১ কেভি ধরকাপন ফিডার, ১১ কেভি সদর হাসপাতাল ফিডার ১১ কেভি কুসুমবাগ ফিডার, ১১ কেভি কাজিরগাঁও ফিডার সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।গুরুত্বপূর্ণ এলাকাগুলো হলো- কোর্ট রোড, বনশ্রী, ওয়াপদা রোড, ডিসি অফিস, উত্তর কলিমাবাদ, দক্ষিণ কলিমাবাদ, আরামবাগ, টিকাবাড়ী, কাজিরগাঁও, চুবড়া, রঘুন্দনপুর, সদর হাসপাতাল, দরগামহল্লা, কুদালীপুল, বেজবাড়ী, পিটিআই রোড, বনবিথী, সোনাপুর, বড়বাড়ী, কালেঙ্গা রোড, ভকেশনাল রোড, বর্শিজোড়া, শ্যামলী রোড, ফাটাবিল, নতুনবাজার, নোয়াগাঁও, শ্রীমঙ্গল রোড, ইসলামবাগ, দর্জিরমহল, ধরকাপন, সিলেট রোড, হিলালপুর, মোস্তফাপুর রোড, শাহ মোস্তফা রোড, বেরীর পাড়, কুসুমবাগ, এম.সাইফুর রহমান রোড, বড়হাট, হিলালপুর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসির ভবনের সামনে বিজিবি মোতায়েন
ইসির ভবনের সামনে বিজিবি মোতায়েন

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে। আজ রবিবার (১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ Read more

সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

দেশের মাঠ পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের অংশগ্রহণে আজ সোমবার (১২ মে) সিভিল সার্জন সম্মেলন অনুষ্ঠিত হবে।সকাল সাড়ে ১০টায় তেজগাঁও কার্যালয়ের শাপলা Read more

ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সেনাবাহিনী কী কী করতে পারবে
ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সেনাবাহিনী কী কী করতে পারবে

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ রবিবার (১৩ জুলাই) রাষ্ট্রপতির Read more

ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ: সিইসি
ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর নির্ভর করছে বাংলাদেশের গতিপথ: সিইসি

বাংলাদেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে কীভাবে হাঁটবো সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। আর ভোটের দায়িত্বে নিয়োজিতদের ওপর Read more

ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গুলিতে আরও ৩৬ ফিলিস্তিনির মৃত্যু
ত্রাণ নিতে গিয়ে আইডিএফের গুলিতে আরও ৩৬ ফিলিস্তিনির মৃত্যু

গাজায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি নারকীয়তা। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছে আরও অন্তত ৩৬ ফিলিস্তিনি। উপত্যকাজুড়ে Read more

গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা
গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা

গ্রিসে এক সপ্তাহের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। বৃহস্পতিবার (২২ মে) সকালে গ্রিসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন