বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রবিবার (৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।আইনি নোটিশে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় যে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসগুলোতে রাষ্ট্রপতির ছবি প্রদর্শন না করার নির্দেশ প্রদান করেছে। এই নির্দেশের কারণে জাতীয় পর্যায়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কারণ রাষ্ট্রপতির ছবি প্রদর্শন করা বাংলাদেশের দীর্ঘদিনের প্রথা ও রাষ্ট্রীয় প্রোটোকলের অংশ।বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪৮(২) স্পষ্টভাবে উল্লেখ করেছে: ‘রাষ্ট্রপতি হইবেন রাষ্ট্রের প্রধান এবং তিনি রাষ্ট্রের সকল ব্যক্তির উপর অগ্রাধিকারপ্রাপ্ত হইবেন।’ সুতরাং, রাষ্ট্রপতির ছবি অপসারণ করার যেকোনো নির্দেশ সংবিধানের পরিপন্থী, রাষ্ট্রীয় প্রোটোকল লঙ্ঘনকারী এবং রাষ্ট্রপ্রধানের পদমর্যাদার অবমাননা। উক্ত কর্মকাণ্ডের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ না করা পর্যন্ত, বা অপসারণ না হওয়া পর্যন্ত, বা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি সাংবিধানিকভাবে বৈধ।নোটিশে বলা হয়েছে, বিদেশে অবস্থিত সকল বাংলাদেশ মিশন, হাই কমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে পুনঃস্থাপন করতে হবে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন, তার ছবিও রাষ্ট্রপতির ছবির সঙ্গে প্রদর্শন করতে হবে।নোটিশ পাওয়ায় ১০ (দশ) দিনের মধ্যে রাষ্ট্রপতির ছবি বিদেশে অবস্থিত সকল বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে অবিলম্বে পুনঃস্থাপন করতে হবে, অন্যথায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় উক্ত বিষয়ে নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট পিটিশন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার
টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ইসহাক রুহুল্লাহ গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) ভোরে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে Read more

মহিপুরে দিনব্যাপী সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ
মহিপুরে দিনব্যাপী সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ইউনিট টিম লিডারদের দিনব্যাপী সমাবেশ ও ওয়ার্কশপ। বুধবার (২৩ এপ্রিল) সকাল Read more

এবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন
এবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন

ইসরাইল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধ এক নতুন মোড় নিয়েছে। যুদ্ধের দ্বিতীয় মাসে পদার্পণ করার পর এই প্রথমবারের মতো ইয়েমেন Read more

ওসির গাড়ির চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর
ওসির গাড়ির চাপায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ময়মনসিংহের গফরগাঁও থানার অফিসার ইনচার্জের (ওসি) গাড়ি চাপায় ঈমাম উদ্দিন (০৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২২ মে) দুপুর Read more

অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’
অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে গেজেট তৈরি করেছে, তাতে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা বলা হচ্ছে ৮৪৪ জন। অন্যদিকে, এই আন্দোলন ঘিরে Read more

বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী, অভিমানে স্বামীর আত্মহত্যা
বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী, অভিমানে স্বামীর আত্মহত্যা

বরগুনার তালতলীতে স্ত্রী ফিরে না আসায় অভিমান করে জহিরুল ইসলাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।গতকাল বুধবার (১৬ এপ্রিল) দিবাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন