কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা পেল। এবার পাকিস্তানকে ঋণ দেওয়ার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) পুনরায় ভাবতে বা পর্যালোচনা করতে বলল ভারত। আজ শুক্রবার রয়টার্সকে ভারতীয় সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।গত সপ্তাহে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর চালানো হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তান উভয় দেশই একাধিক প্রতিশোধমূলক ব্যবস্থা ঘোষণা করেছে। এ ঘটনায় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে।নয়াদিল্লি হামলায় জড়িত তিন হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে, যাদের মধ্যে দুইজনকে পাকিস্তানি নাগরিক বলে দাবি করা হয়েছে এবং তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ইসলামাবাদ এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।এ ঘটনায় ভারত ইতিমধ্যে সিন্ধুর নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে এবং উভয় দেশ একে অপরের আকাশসীমা ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে।পাকিস্তান গত বছর আইএমএফ থেকে ৭ বিলিয়ন ডলারের একটি জরুরি সহায়তা প্যাকেজ পেয়েছিল। প্যাকেজটি পাকিস্তানের ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।ইসলামাবাদ বলছে, এ সহায়তা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক এবং এটি ডিফল্ট হওয়ার ঝুঁকি থেকে দেশকে বাঁচিয়েছে। চলতি বছরের মার্চে জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য নতুন করে ১.৩ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদিত হয়।এর মধ্যেই আইএমএফের কাছে পাকিস্তানকে দেওয়া ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত। সেগুলোর পর্যালোচনার অনুরোধ জানিয়েছে বলে ভারত সরকারের এক সূত্র রয়টার্সকে জানায়, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেনি। এ প্রসঙ্গে আইএমএফ এবং ভারতের অর্থ মন্ত্রণালয় এখনও কোনো মন্তব্য করেনি।পাকিস্তানের অর্থমন্ত্রীর উপদেষ্টা খুররম শেহজাদ রয়টার্সকে বলেন, আইএমএফ কর্মসূচিটি সম্পূর্ণরূপে সঠিক পথে রয়েছে। সর্বশেষ পর্যালোচনাটি ভালোভাবেই সম্পন্ন হয়েছে এবং আমরা সম্পূর্ণরূপে সঠিক পথে রয়েছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা
ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) Read more

নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: শামসুজ্জামান দুদু
নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 'নির্বাচন পেছানোর সুযোগ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় যাবে, তারেক রহমান হবেন আগামীর Read more

ঢাকা-আরিচা মহাসড়কে অচল স্ট্রিটলাইট, রাতে বাড়ছে অপরাধ
ঢাকা-আরিচা মহাসড়কে অচল স্ট্রিটলাইট, রাতে বাড়ছে অপরাধ

দেখভালের অভাবে কাঙ্ক্ষিত  সুফল মিলছে না ঢাকা-আরিচা মহাসড়কের স্ট্রিটলাইট বাতির। কোটি কোটি টাকার স্ট্রিট লাইট পড়ে আছে খাম্বার উপরে। কিন্তু Read more

নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা দেখাতে চাই: সিইসি
নির্বাচনে আইনের শাসন কাকে বলে, তা দেখাতে চাই: সিইসি

‘আইনের শাসন কাকে বলে-নির্বাচন কমিশন তা আগামী নির্বাচনে দেখাতে চায়’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম Read more

রোদে গরমে অস্বস্তি, ঢাকায় নেই বৃষ্টির সম্ভাবনা
রোদে গরমে অস্বস্তি, ঢাকায় নেই বৃষ্টির সম্ভাবনা

গত কয়েকদিনের মতো আজও রাজধানী ঢাকায় সকাল থেকেই রোদের দাপট বেড়েছে। সঙ্গে রয়েছে বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম। আকাশে সামান্য Read more

রাজধানীতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীতে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর ভাটারায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে রাকিব হাসান (২৪) নামে এক যুবককে লাঠিপেটা করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন