জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ তাজুল ইসলাম (৫২) নামে এক সাবেক সেনা সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (৭ জানুয়ারি) বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এই অভিযান দুপুর ২টার দিকে পাঁচবিবি উপজেলার উচনা মাদ্রাসা মোড় এলাকায় পরিচালিত হয়। এসময় একটি ১৫০ সিসির অ্যাপাচি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।আটক তাজুল ইসলাম দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলা হিলি এলাকার তজব আলীর ছেলে। স্থানীয় সাংবাদিকরা জানায়, তিনি সাবেক সেনা সদস্য।বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২০ বিজিবির অধীনস্থ হাটখোলা বিওপির একটি টহল দল পাঁচবিবি উপজেলার উচনা মাদ্রাসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি সন্দেহজনক মোটরসাইকেল লক্ষ্য করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলে আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েল লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী এ Read more

চার সন্তানের বাবা হয়েও প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্জুন
চার সন্তানের বাবা হয়েও প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্জুন

দুই সংসার, চার সন্তান তবু প্রেম থেমে নেই। বলিউড অভিনেতা অর্জুন রামপাল আবারও শিরোনামে, তবে এবার নতুন কোনও সিনেমা নয়, Read more

ভারতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুন
ভারতে মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুন

ভারতের ওড়িশায় মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত বিষ্ণু কুমার বর্মা (২২) অভিযোগের সত্যতা Read more

লঙ্কানদের ওপর ছড়ি ঘোড়াচ্ছে টাইগাররা, উইকেট পেলেন শান্তও
লঙ্কানদের ওপর ছড়ি ঘোড়াচ্ছে টাইগাররা, উইকেট পেলেন শান্তও

কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। বুধবার (২ জুলাই) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান Read more

ভারতের যে মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি
ভারতের যে মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি

ভারতের নানা রাজ্যের প্রাক্তন বা সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকারের এজেন্সিগুলো। তবে অরবিন্দ কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন