যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অবৈতনিক কর্মচারী আল আমিন সরকারি ওষুধসহ জনতার হাতে আটক হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের তৃতীয় তলায় মহিলা মেডিসিন ওয়ার্ডের সামনে থেকে তাকে আটকের পর কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃত আল আমিন ঝিকরগাছা উপজেলার অমৃতবাজার এলাকার বজলুর রহমানের ছেলে। যশোর শহরের মোল্যাপাড়া এলাকার রাজা শেখের ছেলে বাদশা শেখ জানান, আল আমিন সরকারি ওষুধ নিয়ে যাচ্ছিল। তিনি ঘটনাটি দেখার পর উপস্থিত লোকজনকে বলেন। এ সময় জনতা তাকে ধরার পর তিনি নিজেকে হাসপাতালের অবৈতনিক কর্মচারী বলে পরিচয় দেন। তখন তাকে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের অফিস কক্ষে নিয়ে যাওয়া হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইসোমিপ্রাজল ও ৪০ পিস প্যারাসিটামল ট্যাবলেট উদ্ধার করা হয়। এই বিষয়ে অবৈতনিক আল আমিন জানান, তার কাছে আরেকজন অবৈতনিক ওষুধগুলো দিয়েছিলেন। এগুলো তিনি নিয়ে যাচ্ছিলেন।হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, সরকারি ওষুধসহ অবৈতনিক কর্মচারী আল আমিন আটক হওয়ার বিষয়টি শুনেছেন। তার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু জানান, সরকারি ওষুধসহ আটক আল আমিন জরুরি বিভাগে কাজ করেন। ওষুধ চুরির ঘটনায় সোমবার (২৭ অক্টোবর) অফিস সময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে দু’পক্ষের সংর্ঘষে যুবক নিহত
নবীনগরে দু’পক্ষের সংর্ঘষে যুবক নিহত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে শিপন মিয়া (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না
প্রকাশ্যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না

চলতি মাসে জেন-জির আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তবে ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরুতেই Read more

পায়রা নদীতে বড়শিতে ১১ কেজির পাঙ্গাশ, ৯ হাজার টাকায় বিক্রি
পায়রা নদীতে বড়শিতে ১১ কেজির পাঙ্গাশ, ৯ হাজার টাকায় বিক্রি

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ফেলা বড়শিতে ১১ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। রবিবার (২৭ জুলাই) বেলা ১১ Read more

ডন আমাকে এক মাস আগেও হুমকি দিয়েছে: সালমান শাহর মা
ডন আমাকে এক মাস আগেও হুমকি দিয়েছে: সালমান শাহর মা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ লড়াইয়ে কিছুটা Read more

উরফিকে দেখে ভক্তদের মধ্যে আতঙ্ক, কী ঘটেছিল আসলে?
উরফিকে দেখে ভক্তদের মধ্যে আতঙ্ক, কী ঘটেছিল আসলে?

সাহসী ও বিতর্কিত ফ্যাশন স্টেটমেন্টের জন্য প্রায়ই আলোচনায় থাকা উরফি জাভেদ এবার ভিন্ন কারণে সংবাদের শিরোনামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে Read more

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ভাঙচুরসহ আহত ১০
ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ভাঙচুরসহ আহত ১০

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ভাঙচুরসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন