আগামী ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায় আটা বিক্রি শুরু হবে। উপজেলা পর্যায়ে প্রতিদিন (কর্মদিবসে) এক মেট্রিক টন আটা প্রতি কেজি ২৪ টাকা দরে বিক্রি করা হবে।দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য সুলভমূল্যে খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সিটি কর্পোরেশন, শ্রমঘন জেলা-উপজেলা, জেলা সদর ও পৌরসভায় চলমান ওএমএস সাধারণ কর্মসূচির পাশাপাশি নতুন এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।ওএমএসের আওতায় আলু বিক্রির চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও গতমাসে (২২ জুলাই) জানিয়েছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কৃষক আলুর দাম পাচ্ছে না। আমরা চেষ্টা করছি কৃষক যাতে আলুর দাম পায়, এজন্য ওএমএসের মাধ্যমে যাতে আলুটা দেয়া যায় আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। কৃষক যদি পণ্যের দাম না পায় পরবর্তী সময় কিন্তু তারা এটি উৎপাদনের দিকে যাবে না। এজন্য চেষ্টা করতে হবে কৃষক যাতে ন্যায্য দামটা পায়।সূত্র: বাসসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী গ্রেপ্তার হয়েছেন।আজ রবিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) Read more

ফুলবাড়ীতে বইছে মাঝারি তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন
ফুলবাড়ীতে বইছে মাঝারি তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

দেশের উত্তরের সীমান্তঘেষা জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা তিন দিন ধরে তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।বিশেষ করে প্রখর রোদ ও ভ্যাপসা Read more

ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া
ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের Read more

ঈদে পরিবারের কাছে ফেরা হলো না, মহাসড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঈদে পরিবারের কাছে ফেরা হলো না, মহাসড়কে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে ঢাকা Read more

খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী
খালেদা জিয়ার দেখানো পথ ধরেই এগিয়ে যাবে বিএনপি: রিজভী

বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই বিএনপি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট Read more

নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নড়াইল সদর উপজেলার বড়গাতি এলাকায় সড়ক দুর্ঘটনায় হোসাইন শেখ (১০) নামে এক শিশু নিহত হয়েছে।  শনিবার (০৩ মে) সকাল ১০টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন