চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না রাখার অভিযোগে এক দোকানিকে জরিমানা করা হয়েছে।বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পড়ৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট বাজারে কবির স্টোর নামের দোকানে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দোকানিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বলেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হয়। জনস্বার্থে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসন সূত্র জানায়, আজকের অভিযানে এলপি গ্যাস নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামায় র‌্যাবের অভিযানে বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
খানসামায় র‌্যাবের অভিযানে বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের আমরত শাহপাড়া গ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩, সিপিসি-১, অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ২৫০ গ্রামের Read more

নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ জানতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গেছে বিএনপির একটি Read more

সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান
সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান

জামালপুরে সরিষাবাড়ীতে সাব রেজিস্ট্রার অফিসে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা গ্রহীতাদের হয়রানি সহ বিভিন্ন দুর্নীতির তথ্য Read more

এনসিপির অংশ হচ্ছেন না মাহফুজ আলম
এনসিপির অংশ হচ্ছেন না মাহফুজ আলম

এনসিপির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।রোববার (২৮ ডিসেম্বর) রাতে ‘আমার রাজনৈতিক অবস্থান’ Read more

প্রথমবারের মতো যুক্তরাষ্ট সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট
প্রথমবারের মতো যুক্তরাষ্ট সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এটি ইতিহাসে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারি ওয়াশিংটন সফর হতে Read more

১৪ অক্টোবর: নামাজের সময়সূচি
১৪ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২৯ আশ্বিন ১৪৩২ বাংলা, ২১ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন