পঞ্চগড়-১ (সদর–তেঁতুলিয়া–আটোয়ারী) আসনের প্রার্থী সারজিস আলমের নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় আয়ের তথ্যে গরমিলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, “পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের হলফনামায় সুনির্দিষ্ট তথ্য পেলে কমিশন বিষয়টি খতিয়ে দেখবে। বস্তুনিষ্ঠ অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলমের হলফনামায় প্রদর্শিত আয়ের সঙ্গে আয়কর রিটার্নের তথ্যে অসংগতি রয়েছে।প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্নাতকোত্তর ডিগ্রিধারী ২৭ বছর বয়সী সরজিস আলম হলফনামায় নিজের পেশা ‘ব্যবসা’ উল্লেখ করে বার্ষিক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। তবে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্নে তার আয় উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা, যা হলফনামায় দেখানো আয়ের তুলনায় তিন গুণেরও বেশি।আয়ের পাশাপাশি সম্পদের হিসাবেও অসংগতি থাকার অভিযোগ উঠেছে। আয়কর রিটার্নে সারজিস আলম মোট সম্পদ দেখিয়েছেন ৩৩ লাখ ৭৩ হাজার টাকা। কিন্তু হলফনামার সম্পদ বিবরণীতে এর তুলনায় অনেক কম সম্পদের তথ্য দেওয়া হয়েছে।হলফনামা অনুযায়ী, তার অস্থাবর সম্পদের পরিমাণ ৫ লাখ ৬১ হাজার টাকা। এর মধ্যে নগদ অর্থ ৩ লাখ ১১ হাজার টাকা, ব্যাংকে জমা ১ লাখ টাকা এবং ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।স্থাবর সম্পদের তালিকায় উপহার হিসেবে পাওয়া ১৬ দশমিক ৫ শতাংশ কৃষিজমির কথা উল্লেখ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। ২০২৫–২৬ করবর্ষে সারজিস আলম ৫২ হাজার ৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।নির্বাচনী ব্যয়ের বিবরণীতে তিনি উল্লেখ করেন, চারজন শুভাকাঙ্ক্ষীর (আত্মীয় নন) কাছ থেকে ১১ লাখ টাকা উপহার পাওয়ার আশা করছেন। পাশাপাশি একজন ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা ঋণ নেওয়ার কথাও জানিয়েছেন।এ ছাড়া শ্বশুর-শাশুড়ি এবং চাচা-মামাদের কাছ থেকেও উপহার হিসেবে অর্থ পাওয়ার তথ্য দিয়েছেন তিনি। তবে ইসি ওয়েবসাইটে আপলোড করা স্ক্যান কপিতে টাকার অঙ্ক আংশিক অস্পষ্ট থাকায় সঠিক পরিমাণ স্পষ্ট নয়।দৃশ্যমান সংখ্যার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, প্রত্যেকের কাছ থেকে তিনি অন্তত ১ লাখ টাকা করে পাচ্ছেন। পাশাপাশি শ্যালকের কাছ থেকে ঋণ হিসেবে অন্তত ১ লাখ টাকা নেওয়ার তথ্যও উল্লেখ রয়েছে।দুদক জানিয়েছে, অভিযোগের পক্ষে নির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি
বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা 
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা 

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (০৩ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক Read more

বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা
বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা, প্রতিপক্ষ যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতির রূপরেখা চূড়ান্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চে ভারত ও শ্রীলঙ্কায় Read more

চরফ্যাশনে মৎস্য অফিস সহকারীর আলিশান বাড়ি, গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি
চরফ্যাশনে মৎস্য অফিস সহকারীর আলিশান বাড়ি, গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি

ভোলার চরফ্যাশন উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাস উদ্দিন ১৫ বছর একই কর্মস্থলে থেকে তার গ্রামের বাড়িতে নির্মাণ করেছেন বিলাসবহুল Read more

আমতলীতে টেন্ডার ছাড়াই খানা প্লেট তৈরি, ৫০ টাকার কাজে ১৫০ টাকা আদায়
আমতলীতে টেন্ডার ছাড়াই খানা প্লেট তৈরি, ৫০ টাকার কাজে ১৫০ টাকা আদায়

টেন্ডার ছাড়াই আমতলী পৌর প্রশাসক মোঃ রোকনুজ্জামান খাঁন পৌরসভার ৭ হাজার খানা প্লেট তৈরি করার অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নাম Read more

আনোয়ারায় ৮ মাসে ১১টি ধর্ষণ মামলা
আনোয়ারায় ৮ মাসে ১১টি ধর্ষণ মামলা

চট্টগ্রামের আনোয়ারাকে বলা হয় দক্ষিণ চট্টগ্রামের শিল্পজোন। এ উপজেলার কেইপিজেডসহ অসংখ্য শিল্পকারখানায় প্রতিদিন কাজ করছেন ৩০-৪০ হাজারেরও বেশি শ্রমিক। এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন