টাঙ্গাইলের মির্জাপুরে এক বিএনপির নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার স্বল্প মহেড়া রেল গেট বাজারে এ হামলার ঘটনা ঘটে।হামলার শিকার মহেড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (৪২)।আহতের পরিবার ও স্থানীয়রা জানায়, জুলাই-আগস্ট পরবর্তী সময়ে অনলাইন জুয়া, জমি দখল ও দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে একটি সভায় বক্তব্য দেন মহেড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। সম্প্রতি কয়েকটি জমি দখলের বিরুদ্ধে বাধা দেয় এই নেতা। বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে স্বল্প মহেড়া গ্রামের মহসিন মিয়ার ছেলে পাপন মিয়া, একই এলাকার আজমত মিয়ার ছেলে আলিফ মিয়া, আবু মিয়ার ছেলে যুবরাজ মিয়া। মান্নানের গোডাউনের ভেতরে গিয়ে লোহার পাইপ লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে।বিএনপি নেতা আব্দুল মান্নান বলেন, অতর্কিত  সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।অভিযুক্ত আলিফ মিয়া জানিয়েছেন বিএনপি নেতা তাদের নিকট চাঁদা দাবি করায় তার উপর হামলা চালিয়েছেন।মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং  'আমরা বিএনপি পরিবার'-এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (১৮ Read more

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী, জামালপুর-৪ আসনের (সরিষাবাড়ী) সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন জামালপুরের একটি আদালত। আজ সোমবার (১ Read more

পটুয়াখালীতে আধিপত্যের দ্বন্দ্বে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন
পটুয়াখালীতে আধিপত্যের দ্বন্দ্বে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

পটুয়াখালীর কলাপাড়ায় আধিপত্য বিস্তার ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সার্ভিস জেটি ঘাটে লোড-আনলোডের কাজে শ্রমিক সরবারহের বিরোধকে কেন্দ্র Read more

ফরিদপুরে রেলপথ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ফরিদপুরে রেলপথ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ফরিদপুর-৪ আসন থেকে দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় পঞ্চম দিনের মতো ভাঙ্গায় সড়ক ও রেলপথ Read more

বেসামরিক নাগরিকদের ওপর হামলা যুদ্ধাপরাধ: ভলকার তুর্ক
বেসামরিক নাগরিকদের ওপর হামলা যুদ্ধাপরাধ: ভলকার তুর্ক

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি আক্রমণ আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ও এটি একটি যুদ্ধাপরাধ।তিনি বলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন