আসন্ন দুর্গাপূজার ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এক জোড়া বিরতিহীন ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চলবে এই রুটে।আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।রেলওয়ে সূত্র জানায়, সরকারি ছুটির সময় অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ কোচের এই বিশেষ ট্রেনে আসন থাকবে ৭৮৯টি। এই বিশেষ ট্রেনের চার দিনের যাত্রাসূচিও প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে ছেড়ে যাবে ট্রেন। আর কক্সবাজার থেকে ফিরতি ট্রেন ছাড়বে বেলা সাড়ে ১১টায়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে দুটি রেস্টুরেন্টে অভিযান, জরিমানা
সিরাজগঞ্জে দুটি রেস্টুরেন্টে অভিযান, জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে রাস্তার পাশে দুটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা Read more

ঠাকুরগাঁওয়ে বেদখল হওয়া জমি ৫০ বছর পর ফেরত পেলেন মুক্তিযোদ্ধার সন্তান
ঠাকুরগাঁওয়ে বেদখল হওয়া জমি ৫০ বছর পর ফেরত পেলেন মুক্তিযোদ্ধার সন্তান

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত এলাকায় বাবার মৃত্যুর পর বেদখল হয়ে যাওয়া এক একর ৫০ শতক জমি দীর্ঘ ৫০ বছর পর Read more

আড়াই মাসে অনলাইনে ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন জারি
আড়াই মাসে অনলাইনে ২৫ হাজার ইউটিলাইজেশন পারমিশন জারি

বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনাকে আধুনিক ও কাগজমুক্ত করার লক্ষ্যে চালু হওয়া কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) মাধ্যমে বড় সাফল্য অর্জন করেছে Read more

নির্বাচনি তহবিলের জন্য ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা পেলেন তাসনিম জারা
নির্বাচনি তহবিলের জন্য ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা পেলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনি তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন