বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগীকে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে শারীরিক ও সামাজিকভাবে হেনস্তার মাধ্যমে আত্মহত্যায় বাধ্য করা ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, বাংলা বিভাগের শিক্ষক ড. শারমিন আক্তার, ড. সঞ্জয় কুমার সরকার, মোহসিনা হোসাইন,  পম্পা রাণী মজুমদার ও  সাকিবুল হাসান সাকিব।মানববন্ধনে অংশ নেওয়া বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রাজিব বলেন, “শুভ বৈরাগী আত্মহত্যা করেনি, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আমরা তার মৃত্যুর পর গোপালগঞ্জে গিয়ে তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পাই। শুভর রেখে যাওয়া ফেসবুক পোস্ট থেকে জানা যায়, প্রেমের সম্পর্কের জেরে তাকে মারধর ও মানসিকভাবে চাপ দেওয়া হয়েছিল, যা তাকে চরম হতাশার দিকে ঠেলে দেয়। আমরা দ্রুত দোষীদের শাস্তি চাই।”শুভর সহপাঠী শিল্পী বিশ্বাস বলেন, “শুভকে যারা আত্মহত্যায় প্ররোচিত করেছে, তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতেই আমরা এখানে সমবেত হয়েছি।”বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “শুভ আমাদের শিক্ষার্থী ছিল। তাকে যারা আত্মহত্যা করতে বাধ্য করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী শামিম সিকদার তিনটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং আগামী এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একজন স্থায়ী মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিতে হবে বলে জানান।উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০ – ২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগী নিজ বাড়ি গোপালগঞ্জের বৌলতলীতে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে অভিযোগ করেন, প্রেমের সম্পর্কের জেরে তাকে শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিকভাবে হেয় করা হয়েছিল।ফেসবুক পোস্টে শুভ বৈরাগী উল্লেখ করেন, গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার সঙ্গীতা নামে এক তরুণীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩১ ডিসেম্বর ওই তরুণীর জন্মদিনে দেখা করতে গেলে তার পরিবারের কয়েকজন সদস্য তাকে আটক করে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে জোরপূর্বক একটি ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা তাকে গভীর মানসিক চাপের মধ্যে ফেলে দেয়।শুভ বৈরাগী তার মৃত্যুর জন্য সংশ্লিষ্ট তরুণী ও তার পরিবারের কয়েকজন সদস্যকে দায়ী করে যান এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আইনগত  ব্যবস্থা গ্রহণের দাবি জানান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে নিখোঁজ ছয় শ্রমিকের শেষ অবস্থান টেকনাফ: পুলিশ
কক্সবাজারে নিখোঁজ ছয় শ্রমিকের শেষ অবস্থান টেকনাফ: পুলিশ

কক্সবাজার জেলায় কাজের সন্ধানে এসে সিলেটের জকিগঞ্জ উপজেলার এক গ্রামের ছয়জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। তারা পেশায় সবাই রাজমিস্ত্রী। সাত Read more

ঝিনাইদহে রাতে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহে রাতে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে মাঠ থেকে মো. আলী নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার Read more

আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০
আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। Read more

ভয়াবহ ভূমিকম্পের পর রাশিয়ায় সুনামির আঘাত
ভয়াবহ ভূমিকম্পের পর রাশিয়ায় সুনামির আঘাত

ভয়াবহ ভূমিকম্পের পর এবার রাশিয়ায় আঘাত হেনেছে সুনামি। প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্পের পর বুধবার ভোরে উত্তর কুরিল দ্বীপপুঞ্জে সুনামির ঢেউ Read more

আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম, সম্পাদক রফিক
আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম, সম্পাদক রফিক

দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোনার আটপাড়ায় উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এতে ব্যালটের মাধ্যমে ভোটে Read more

বেনাপোলে প্রবীণ বিএনপি নেতা শাহাদত হোসেন মারা গেছেন
বেনাপোলে প্রবীণ বিএনপি নেতা শাহাদত হোসেন মারা গেছেন

বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি প্রবীণ নেতা শাহাদত হোসেন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন