বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।আজ রবিবার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৫ জানুয়ারি, সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মরক্কো-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তাব ক্রীড়া উপদেষ্টার
মরক্কো-বাংলাদেশ প্রীতি ফুটবল ম্যাচের প্রস্তাব ক্রীড়া উপদেষ্টার

মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন পরিদর্শন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় Read more

গণ অধিকারের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান
গণ অধিকারের ভারপ্রাপ্ত সভাপতি হলেন ফারুক হাসান

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন ফারুক হাসান। দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিকিৎসার জন্য বিদেশে অবস্থানের Read more

পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
পুঠিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশী চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার Read more

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটরা
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটরা

দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রসিকিউটর মঙ্গলবার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ডের আবেদন করেছেন। অভিযোগটি তার ২০২৪ সালের Read more

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল Read more

কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক
কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর যাত্রাবাড়ী থানার ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৯ জুলাই) শুনানি শেষে ঢাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন