এশিয়া কাপের আগে প্রস্তুতির হিসেবে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই সিরিজের টিকিট মূল্য ঘোষণা করেছে।দর্শকদের জন্য সবচেয়ে কম মূল্যের টিকিট ধরা হয়েছে ১৫০ টাকা, আর সর্বোচ্চ টিকিট মূল্য ২০০০ টাকা। সিলেটে দর্শকপূর্ণ স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের প্রত্যাশা বিসিবির।সিরিজ সূচি: প্রথম ম্যাচ: ৩০ আগস্ট, দ্বিতীয় ম্যাচ: ১ সেপ্টেম্বর,তৃতীয় ম্যাচ: ৩ সেপ্টেম্বর।টিকিট পাওয়া যাবে: বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট gobcbticket.com.bd এবং বিসিবি টিকিট অ্যাপ। টিকিট মূল্য তালিকা:শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল: ১৫০ টাকাশহীদ আবু সাইদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি): ২৫০ টাকাক্লাব হাউস (ব্লক এ১ – ই১): ৫০০ টাকাগ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার: ২০০০ টাকা। সিরিজ ঘিরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট পরিবেশের আশা করছে বিসিবি।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই দল ঘোষণা করেছে। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩০ আগস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর। সমর্থকদের প্রত্যাশা, ডাচদের বিপক্ষে সিরিজ জয় করে এশিয়া কাপের আগে দারুণ প্রস্তুতি সারবে সাকিব-লিটনরা।আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে নার্সের টিকটক
অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে নার্সের টিকটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রত্যাশা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটারে অচেতন রোগী নিয়ে এক নার্সের টিকটক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। Read more

ভারত-পাকিস্তান ইস্যুতে যে বার্তা দিলেন এরদোয়ান
ভারত-পাকিস্তান ইস্যুতে যে বার্তা দিলেন এরদোয়ান

জম্মু-কাশ্মীরে ভয়াবহ হামলা ও ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ২ দেশের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি Read more

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯
প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯

সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার, পাশাপাশি দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় হামলা চালাল ইসরাইল, নিহত ৭
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় হামলা চালাল ইসরাইল, নিহত ৭

হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরও ইসরাইল গাজায় বেশ কয়েকটি বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। এতে শনিবার ভোর থেকে অন্তত Read more

ময়মনসিংহে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা গ্রেফতার
ময়মনসিংহে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মো: ফয়সাল Read more

বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান
বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে দল থেকে যে কারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন