বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই। শনিবার (৩ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে সাবেক এই ডিফেন্ডারের বয়স হয়েছিল ৬১ বছর। নীরার আকস্মিক মৃত্যুতে দেশের ফুটবলাঙ্গনে গভীর শোক নেমেছে। দেশের দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন তিনি। জাতীয় দলেও ছিলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার। প্রেসিডেন্ট গোল্ডকাপসহ একাধিক টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করেছেন। খেলা ছাড়ার পর কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করেন তিনি। প্রিমিয়ার লিগের ক্লাব মুক্তিযোদ্ধার হয়ে কয়েক বছর কোচিং করিয়েছেন নীরা।গত কয়েক বছর তিনি নিজ জেলা খুলনাতে নিভৃতে তৃণমূলে কাজ করছিলেন। গতকাল আকস্মিকভাবে সবাইকে ছেড়ে চলে যান নীরা। তার মৃত্যুতে বাফুফে–সহ ফুটবলসংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছে। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় পর্যটক মারধর ইস্যুতে সংবাদ সম্মেলন
কুয়াকাটায় পর্যটক মারধর ইস্যুতে সংবাদ সম্মেলন

কুয়াকাটা পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম মৃধাসহ কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বুধবার (৩০ Read more

নেপালে বিক্ষোভ: বিপাকে বাংলাদেশ ফুটবল দল, অনুশীলন স্থগিত
নেপালে বিক্ষোভ: বিপাকে বাংলাদেশ ফুটবল দল, অনুশীলন স্থগিত

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে তরুণেরা। ‘জেনারেশন জেড’ নামে পরিচিত নতুন প্রজন্মের এই বিক্ষোভ সোমবার (৮ Read more

‌‘ভারত যতদিন হাসিনাকে আশ্রয় দিবে, ততদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না’
‌‘ভারত যতদিন হাসিনাকে আশ্রয় দিবে, ততদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে না’

ভারত যতদিন হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে, ততদিন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে Read more

Mafia Casino App – Guide des étapes d’inscription rapides et sécurisées
Mafia Casino App – Guide des étapes d’inscription rapides et sécurisées

Mafia Casino App : Tout ce que vous devez savoir Vous avez découvert le mafia casino app et vous vous Read more

আইসিইউতে ছোট্ট মোরশেদ, সড়ক থেকে উদ্ধার দুই শিশুর করুণ বাস্তবতা
আইসিইউতে ছোট্ট মোরশেদ, সড়ক থেকে উদ্ধার দুই শিশুর করুণ বাস্তবতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই অভিভাবকহীন শিশুর জীবনে এক নির্মম বৈপরীত্য দেখা দিয়েছে। চার বছর বয়সী Read more

ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন
ভোটের মাঠে আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে ৭ দিনের জন্য। আগামী ১২ ফেব্রুয়ারির ভোট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন