‎চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বগি থেকে খুলে যাওয়ার সময় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফৌজদারহাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।‎ এতে হতাহতের কোন ঘটনা ও ট্রেন চলাচলেও কোন বিঘ্ন ঘটেনি। ‎ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি মালবাহী ট্রেন (তেলবাহী) চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। এ সময় ফৌজদারহাট স্টেশন এলাকায় মালবাহী ট্রেনটি অতিরিক্ত লাইনে দাঁড়ায়। পরে মালবাহী ট্রেনের ইঞ্জিনটি খুলে সামনের দিকে যাওয়ার সময় একটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। কিন্তু এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর ২টা ৪০ মিনিট দিকে পাহাড়তলী লোকশেড থেকে একটি ইঞ্জিন গিয়ে তেলবাহী ট্রেন টিকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দরের দিকে নিয়ে যায়। বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ।‎ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র বলেন, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে এসেছে।  যাত্রীবাহী ট্রেন যাওয়ার সুবিধার্থে মালবাহী ট্রেনটি ফৌজদারহাট স্টেশন এলাকায় অতিরিক্ত লাইনে দাঁড়িয়েছিল। এ সময় মালবাহী ট্রেনের ইঞ্জিনটি খুলে একটু সামনের দিকে এগোতেই লাইনচ্যুত হয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা এবং ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি। পরবর্তীতে পাহাড়তলী লোকসেড থেকে একটি ইঞ্জিন এসে মালবাহী ট্রেনটিকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দরের দিকে চলে যায়। লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটি বিকাল তিনটা ৫০ মিনিটের দিকে উদ্ধার করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পর্দা উঠল আন্তর্জাতিক বাণিজ্য মেলার
পর্দা উঠল আন্তর্জাতিক বাণিজ্য মেলার

অবশেষে পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)। আজ শনিবার (৩ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) এ Read more

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রতিক্রিয়ায় যা বলছে ভারতীয় গণমাধ্যমগুলো
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রতিক্রিয়ায় যা বলছে ভারতীয় গণমাধ্যমগুলো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ক্রিকেটপাড়ায় রীতিমতো তোলপাড় চলছে। এ ঘটনার পর নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি Read more

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে এলাকার একটি বাড়ি Read more

ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা
ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রস পান করতে প্রতিদিনেই ভিড় করছেন ক্রেতারা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেজুরের খাঁটি রসের কদর বেড়ে যাওয়ায় প্রতিদিনেই ভিড় করে রস পান করছেন স্থানীয়সহ দূর-দূরান্তের ক্রেতারা।এই সুস্বাদু খেজুরের রস Read more

রহস্যজনকভাবে নিখোঁজ, এক ঘণ্টায় প্রাণ গেল তিন শিশুর
রহস্যজনকভাবে নিখোঁজ, এক ঘণ্টায় প্রাণ গেল তিন শিশুর

কক্সবাজারের কুতুবদিয়ায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে।শুক্রবার Read more

জামালপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে ৪৫ আবেদন
জামালপুরে কুড়িয়ে পাওয়া শিশুকে দত্তক নিতে ৪৫ আবেদন

জামালপুরের ইসলামপুরে কুড়িয়ে পাওয়া ফুটফুটে এক নবজাতক শিশু ঘুমিয়ে আছে মোশারফগন্জ এলাকায় শাহজালালের বাড়ির বিছানায়। কিছুক্ষণ পর পর তাকে দেখতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন