বাণিজ্য মেলা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি দেশের অর্থনীতিকে টেকসই ও গতিশীল করে তোলে।শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিগ ওয়েভ) ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে এসব মন্তব্য করেন তিনি।   অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও এফবিসিসিআই এর প্রশাসক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান।বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মেলা শুধু পণ্য প্রদর্শনের ক্ষেত্র নয়; এটি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি দেশের অর্থনীতিকে টেকসই ও গতিশীল করে তোলে। এ মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে উৎপাদিত পণ্য ও সেবার সমারোহ ঘটে। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশ ও প্রতিষ্ঠানের পণ্যেরও উপস্থিতি থাকে।বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, এ মেলার মাধ্যমে একদিকে যেমন দেশজ পণ্য-সামগ্রীকে বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরা হয়, অন্য দিকে প্রদর্শিত বিদেশি পণ্যের গুণ ও মান সম্পর্কে এদেশের ব্যবসায়ী ও দর্শনার্থীরা ধারণা লাভ করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ৬ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

কৃষকের জমি আত্মসাতের অভিযোগ সোনালীর বিরুদ্ধে
কৃষকের জমি আত্মসাতের অভিযোগ সোনালীর বিরুদ্ধে

মহারাষ্ট্রের পুণেতে জমি সংক্রান্ত এক বিতর্ক ঘিরে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে এক গরিব কৃষকের Read more

১৬ বছর পর বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত বিএনপির
১৬ বছর পর বড় পরিসরে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত বিএনপির

গত বছর ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের দলীয় কর্মসূচি পালন করছে। এবার দীর্ঘ Read more

নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত, এনসিপি কি সরকারের মুখােমুখি?
নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত, এনসিপি কি সরকারের মুখােমুখি?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এমনকি 'ষড়যন্ত্র তত্ত্ব' হাজির করেছে জামায়াতে ইসলামীও। সেফ এক্সিটের প্রশ্নও উঠেছে, এই Read more

বরিশালে মে দিবসে বাস চাপায় শ্রমিক নেতা নিহত
বরিশালে মে দিবসে বাস চাপায় শ্রমিক নেতা নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস চাপায় মোঃ মানিক গাজী (৫৫) নামে এক শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (০১ মে) দুপুর ২ টার Read more

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের চাপায় মোবারক মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (১১ মে) রাত পৌনে ১০টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন