আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে ৭ দিনের জন্য। আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ঘিরে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকছে।আজ বুধবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, ভোটের চার দিন আগে, ভোটের দিন ও ভোটের পরে দুদিন ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।ভোটের নিরাপত্তায় কত সদস্য*** এবারের নির্বাচনে ভোটার রয়েছেন পৌনে ১৩ কোটি। ৩০০ আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে দুই লাখ ৬০ হাজারের মত ভোটকক্ষ থাকবে।*** প্রাথমিক সভায় প্রত্যেক ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ থেকে ১৮ জন সদস্য রাখার পরিকল্পনার কথা জানানো হয়।*** আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখের বেশি সদস্য এবার ভোটের নিরাপত্তায় দায়িত্বে পালন করবেন। ভোটকেন্দ্রের দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যদের সংখ্যাই হবে সাড়ে ৫ লাখের মত। সশস্ত্রবাহিনীর সদস্য সংখ্যা ৯০ হাজারের বেশি। এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড থাকবে।গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ভোটের তফসিল ঘোষণা করেন। পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হন।এরপর দুটো নির্বাচনি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সার্বিক পরিস্থিতিতে সিইসি, ইসি, সচিবসহ রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিস, নির্বাচন অফিসে নিরাপত্তা বাড়ানো হয়।তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে ইসি। এরপরই ‘আইনশৃঙ্খলা বিষয়ক এ পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ বাসায় থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা
নিজ বাসায় থাকার অধিকার ফিরে পেলেন তুরিন আফরোজের মা

ব্যারিস্টার তুরিন আফরোজের মা আজ থেকে তার নিজের বাসায় থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার (৫ মে) এ Read more

খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরের খানসামা উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে খানসামা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের Read more

নুরুল হক নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ
নুরুল হক নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ Read more

কালিয়াকৈরে চুরি: সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর অবশেষে মামলা
কালিয়াকৈরে চুরি: সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর অবশেষে মামলা

গাজীপুরের কালিয়াকৈরে ঈদের ছুটিতে একটি বাসায় চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগের আট দিন পর অবশেষে মামলা রুজু হয়েছে। চুরির ঘটনায় Read more

পত্রিকা: ‘রাজনৈতিক সংঘাতে দেশে এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত’
পত্রিকা: ‘রাজনৈতিক সংঘাতে দেশে এক লাখ ৫৯ হাজার মানুষ বাস্তুচ্যুত’

শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোতে অন্তর্বর্তী সরকার, আরপিও সংশোধন, রাজনৈতিক সংঘাত ও দলগুলোর মতপার্থক্য সংক্রান্ত নানা খবর গুরুত্ব পেয়েছে। এর Read more

বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল
বুড়ি তিস্তা প্রকল্প ঘিরে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষকদের মশাল মিছিল

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার সীমানায় অবস্থিত বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খননকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রতিবাদে মশাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন