টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের অমরপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এতে বড় কোন ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি।খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি উদ্ধারকাজের খোঁজখবর নেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন।পরিদর্শনকালে ভাঙ্গা ব্রিজের সংস্কারের বিষয়ে টুকু জানান, তিনি ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।তীব্র শীতের সময়ে চরবাসীর যাতায়াতের দুর্ভোগের কথা উল্লেখ করে টুকু বলেন, ‘শীতের এই মৌসুমে চরাঞ্চলের মানুষের যাতায়াতের সমস্যা অল্প সময়ের মধ্যেই স্থায়ী সমাধান করা হবে ইনশাহআল্লাহ।’বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘জনগণের যেকোনো দুর্ভোগে এবং অসুবিধায় বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের নেতা, আগামীর দেশনায়ক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন—সবসময় জনগণের সঙ্গে থাকতে এবং জনগণকে সাথে নিয়ে পথ চলতে।’পরিদর্শনকালে সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, হুগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মোল্লা, বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন ও কাকুয়া ইউনিয়ন যুবদল সভাপতি স্বপন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এর আগে বেলা সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাংচুর
টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাংচুর

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে পুলিশী বাঁধা উপেক্ষা করে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর Read more

‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়া নূর আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়া নূর আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

দরিদ্র পরিবারের সন্তান নূর আলী (৪৭)। করতেন রাজমিস্ত্রির কাজ। জমিজমা ছিল না তেমন। বাবাও ছিলেন দিনমজুর। বাড়ি বলতে ছিল আধাপাকা Read more

২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত
২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারত

আনুষ্ঠানিকভাবে ২০০ আধুনিক হেলিকপ্টার (এলইউএইচ) কেনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। এর মধ্যে ১২০টি পাবে সেনাবাহিনীর ‘আরমি অ্যাভিয়েশন কোর’ এবং ৮০টি Read more

সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ
সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর Read more

নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন এনসিপির হান্নান মাসউদ
নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন এনসিপির হান্নান মাসউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) Read more

নির্বাচনের ফল ঘোষণার আগেই উত্তপ্ত ক্যামেরুন, নিহত ৪
নির্বাচনের ফল ঘোষণার আগেই উত্তপ্ত ক্যামেরুন, নিহত ৪

ক্যামেরুনে জাতীয় নির্বাচনের ফল প্রকাশের আগেই রাজনৈতিক সহিংসতায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চল ও প্রধান শহর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন