দেশের জন্য সততার সাথে কাজ করবে ‘জনতা পার্টি বাংলাদেশ’— এমন মন্তব্য করেছেন সদ্য আত্মপ্রকাশ হওয়া দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।ইলিয়াস কাঞ্চন বলেন, ইতোপূর্বে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে কাজ করে যাবো। নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলো থেকে সহযোগিতা পাওয়া যায়নি উল্লেখ করে, এ বিষয়ে সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।দলের মহাসচিব শওকত মাহমুদ বলেন, উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি মধ্যপন্থি দল হবে জনতা পার্টি। ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদে নতুন দলটি দৃঢ় অবস্থান থাকবে। এছাড়াও জুলাই বিপ্লবের একটি সনদ জাতির জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। সবাইকে নিয়ে নতুন জাতীয় ঐক্য গড়ে তোলার ওপরও জোর দেন মহাসচিব।আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনএম’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহসহ বিভিন্ন আইনজীবী, অবসরপ্রাপ্ত সরকারি ও সামরিক কর্মকর্তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সতর্কতা জারি করে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকজুড়ে বিশেষ Read more

আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাসাত, শীর্ষে পাকিস্তানের লাহোর
আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাসাত, শীর্ষে পাকিস্তানের লাহোর

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা।শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় বায়ুর মান Read more

টহলরত পুলিশের গাড়িতে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, গজারিয়ায় দুই পুলিশ আহত
টহলরত পুলিশের গাড়িতে কাভার্ড ভ্যানের সংঘর্ষ, গজারিয়ায় দুই পুলিশ আহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের দুটি গাড়িতে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে হাইওয়ে পুলিশের Read more

কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা
কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ।শনিবার (১৭ মে) উপজেলা পরিষদ Read more

ভূঞাপুরে জলাশয় দখলের পাঁয়তারা: ২৪ একর ইজারা নিয়ে ২০০ একরজুড়ে বাঁধ!
ভূঞাপুরে জলাশয় দখলের পাঁয়তারা: ২৪ একর ইজারা নিয়ে ২০০ একরজুড়ে বাঁধ!

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের গুজাবিল নামের একটি ঐতিহ্যবাহী উন্মুক্ত জলাশয় ঘিরে দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। মাত্র ২৪ Read more

হংকংয়ে সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে নিহত ১৪, নিখোঁজ ১২৪
হংকংয়ে সুপার টাইফুন ‘রাগাসা’র তাণ্ডবে নিহত ১৪, নিখোঁজ ১২৪

এই বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১২৪ জন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন