নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি তার প্রথম দিনে শহরকে ‘পুনরায় গড়ে তোলার’ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এই শহরে নতুন যুগ শুরু হচ্ছে এবং তার প্রশাসন সাহসী ও দৃঢ়ভাবে কাজ করবে।৩৪ বছর বয়সি মামদানি শহরের প্রথম মুসলিম মেয়র, দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মেয়র। এছাড়া তিনি কুরআনের শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করা প্রথম মেয়র।জোহরান মামদানি বলেন, ‘আজ আমরা সাহসিকতার সঙ্গে শাসন শুরু করছি। হয়তো সবসময় সফল হবো না, তবে চেষ্টা করার সাহস কখনো হারাব না।’ তিনি বলেন, ‘আমি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক নীতি মানি এবং সেই নীতিতেই শাসন করব। আমাকে কখনো চরমপন্থি বলা হলেও নীতি ত্যাগ করব না।’শপথ গ্রহণের পর মামদানি তার প্রশাসনের জন্য প্রাক্তন মেয়র এরিক অ্যাডামসের ২০২৪-এর ২৬ সেপ্টেম্বরের পর থেকে সব নির্বাহী আদেশ বাতিল করেন। তবে পরে তিনি কিছু গুরুত্বপূর্ণ আদেশ পুনঃপ্রকাশ করার পরিকল্পনা করছেন।মামদানি বলেন, ‘কাজ কেবল শুরু হয়েছে। আমরা সবার জন্য কাজ করব, শুধু ধনী বা কিছু সংখ্যক মানুষের জন্য নয়।’নতুন মেয়র এখন শহরের বাসভবন, স্বাস্থ্য, ভাড়া এবং পরিবহণ ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ শুরু করবেন। তার পরিকল্পনায় রয়েছে বিনামূল্যে চাইল্ডকেয়ার, বিনামূল্যে বাস, প্রায় ১ মিলিয়ন পরিবারের জন্য ভাড়া স্থগিত এবং শহরের পরিচালিত নতুন গ্রোসারি স্টোর। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ১১১তম মেয়র হিসাবে বুধবার স্থানীয় সময় রাত ১২টা ৪ মিনিটে, ম্যানহাটনের সিটি হলের নিচে অবস্থিত ঐতিহাসিক ও পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে পবিত্র কুরআন ছুঁয়ে শপথগ্রহণ করেন জোহরান মামদানি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি এবং রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেতিসিয়া জেমস, যাকে মামদানি তার ‘রাজনৈতিক অনুপ্রেরণা’ হিসেবে মনে করেন।প্রসঙ্গত, মামদানিকে শপথ গ্রহণ করিয়েছেন বার্নি স্যান্ডার্স এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্র্যাটের আলেক্সান্দ্রিয়া ওক্যাসিও-কোর্টেজ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চালের বাজার আবারও চড়া, স্বস্তি মুরগি-ডিমে
চালের বাজার আবারও চড়া, স্বস্তি মুরগি-ডিমে

ইরি বোরোর নতুন চাল আসার পর রাজধানীর বাজারগুলোতে চালের দাম কিছুটা কমেছিল। তবে সে স্বস্তি বেশি দিন টিকলো না। ঈদের Read more

দাউদকান্দির পুটিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
দাউদকান্দির পুটিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা লাল সবুজ পরিবহন দাউদকান্দির পুটিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বৃহস্পতিবার Read more

শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা জব্দের নির্দেশ
শেখ হাসিনা পরিবারের ১৬ কোটি টাকা জব্দের নির্দেশ

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ছোট বোন Read more

গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান
গভীর রাতে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

রাজশাহীর পুঠিয়ায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে জিউপাড়া ইউনিয়নের সেনভাগ এলাকায় চলমান Read more

আটকের পর ছেড়ে দেওয়া হল সাবেক ভূমিমন্ত্রী হীরাকে
আটকের পর ছেড়ে দেওয়া হল সাবেক ভূমিমন্ত্রী হীরাকে

জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তাঁর স্ত্রীকে শেরপুরে মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৫ Read more

ডিআইইউসাসের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা বিনিময়
ডিআইইউসাসের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা বিনিময়

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডিআইইউ এর প্রতিনিধিরা।রবিবার (১৮ মে) বিকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন