ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুক্রবার (০২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ।সংবাদমাধ্যমটিকে এ অনুমতিকে আঞ্চলিক বিমান চলাচলের একটি ব্রেকথ্রু হিসেবে অভিহিত করেছে। তারা জানায়, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আকাশ সংযোগের ক্ষেত্রে নতুন বছরে এটি একটি নতুন অধ্যায়।সূত্র জানায়, সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশকে ঢাকা-করাচি ফ্লাইট পরিচালনায় অনুমতি দিয়েছে।প্রাথমিক অবস্থায় এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত থাকবে। এরপর অনুমোদনটি আবারও পুনর্বিবেচনা করা হতে পারে।নতুন অনুমোদন অনুযায়ী, বাংলাদেশি এয়ারলাইন্স অফিসিয়ালিভাবে অনুমোদিত রুট দিয়ে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে যে রুটে পাকিস্তানে বিমান চলাচলের অনুমোদন দেওয়া হয়েছে সেটি কঠোরভাবে মানতে হবে বলে জানিয়েছে পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ।অনুমোদনের পাশাপাশি করাচি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আলাদা একটি স্লট প্রদান করা হয়েছে। ঢাকা থেকে বিমান উড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের বিস্তারিত তথ্য জানাতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে। সঙ্গে নিশ্চিত করতে হবে অপারেশনাল সমন্বয় এবং নিরাপত্তা সম্মতি।দেশটির বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের জনগণের জন্য লাভজনক হবে। এছাড়া ভ্রমণ সুবিধা উন্নত, জনগণ টু জনগণ সম্পর্ক জোরদার এবং ব্যবসা ও বানিজ্য সম্প্রসারণ হবে।সূত্র: সামা নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুলছাত্রী অপহরণের মামলা করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত মা
স্কুলছাত্রী অপহরণের মামলা করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত মা

বরগুনার তালতলীতে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরন করে নেয় নাঈম নামের এক যুবক। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা ভিকটিমকে Read more

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম
এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার Read more

ভোলায় পিতৃত্বের অস্বীকৃতির দায় বইছে এক নবজাতক শিশুর
ভোলায় পিতৃত্বের অস্বীকৃতির দায় বইছে এক নবজাতক শিশুর

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতক শিশুকে ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক Read more

কাজীপুরের চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে ‘লাম্পি স্কিন ডিজিজ’
কাজীপুরের চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে ‘লাম্পি স্কিন ডিজিজ’

গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে। ভাইরাসজনিত এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় Read more

জুলাই শহীদদের কবরের ইটগুলোও ভালো দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই শহীদদের কবরের ইটগুলোও ভালো দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাত্র-জনতার আন্দোলনে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের গণকবরের ইটগুলোও ভালো দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন