ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিলের এক দফা দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে অন্তত ৩০ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে।বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে বরিশাল সদর উপজেলার দুর্গাপুরে কলেজ ক্যাম্পাসের সামনে বরিশাল-ভোলা মহাসড়কে এই ঘটনা ঘটে।গত দেড় মাস ধরে চলা আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ‘বিআইটি’ মডেলে স্বতন্ত্র প্রতিষ্ঠা গঠনের একদফা দাবিতে বুধবার সকাল থেকে প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশাল-ভোলা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় সাত কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।পরে খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসের বাইরে সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান নেন।দুপুর ২টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে এবং অবরোধ তুলে দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনাস্থলে নারী পুলিশ থাকলেও ছাত্রীদের ওপর পুরুষ পুলিশ সদস্যরাই হামলা চালানো হয়েছে।লাঠিচার্জে আহত শিক্ষার্থীরা হলেন- শুভ চন্দ্র সরকার (ঊঊঊ), শাহবাজ আশরাফি (ঈঊ), আয়নান চৌধুরী (ঈঊ), সচেতন (ঈঊ), অনুপম (ঈঊ), বদর (ঊঊঊ), মহিবুল্লাহ, আদিত্য কুন্ডু, রাকিব মিয়া, মেহেদী হাসান, মাহবুব, নয়ন সহ মেয়ে শিক্ষার্থী ইয়াদ (ঊঊঊ), বিথী (ঊঊঊ)।তবে বিএমপি’র দায়িত্বশীল একটি সূত্র এই অভিযোগ অস্বীকার করেছে।পরে ক্যাম্পাসে কিছুটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করলেও উত্তেজিত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।বিএমপি’র ডিসি (দক্ষিণ) গণমাধ্যমকে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা মামলা করা হয়নি। তিনি বলেন, সকাল থেকে জাতীয় মহাসড়ক অবরোধের কারণে তিনটি বিভাগের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। পুলিশ ও প্রশাসন অনেক ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবিতে বরিশাল, ফরিদপুর ও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ২০ মে থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। চলছে ‘কমপ্লিট শাটডাউন’। দাবি আদায়ের লক্ষ্যে গত সোমবার বরিশাল মহানগরীতে বিক্ষোভ ও মানববন্ধন শেষে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।তারই ধারাবাহিকতায় বুধবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। দুপুর ৩টা পর্যন্ত মহাসড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। এ বিষয়ে বন্দর থানার ওসি জানান, ‘আমরা ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের বোঝানোর চেষ্টা করেছি যাতে তারা সড়ক ছেড়ে দেয়।’শিক্ষার্থীরা জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দ্বৈত শাসন থেকে মুক্ত হয়ে বিআইটি আদলে স্বতন্ত্র প্রতিষ্ঠানের দাবি জানিয়ে আসছি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিনটি ইঞ্জিনিয়ারিং কলেজই ধ্বংসের দ্বারপ্রান্তে।’ তারা হুঁশিয়ার করে বলেন, ‘দাবি না মানলে আমাদের আন্দোলন চলবে, আরও কঠোর হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২

গাজীপুরে আধা ঘন্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।শনিবার Read more

চসিকের নথি ঘষামাজায় গায়েব ৪০ কোটি, দুদকের অভিযান
চসিকের নথি ঘষামাজায় গায়েব ৪০ কোটি, দুদকের অভিযান

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের পৌরকর নির্ধারণের নথিতে ভয়াবহ জালিয়াতির অভিযোগে অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, Read more

কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে
কবি নজরুলের পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

আরও ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ
আরও ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ

গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি Read more

পত্রিকা: ‘তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ’
পত্রিকা: ‘তদন্তের মুখে পুলিশ বাহিনীর সাড়ে ৯ হাজার নিয়োগ’

শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের খবর গুরুত্ব পেয়েছে। এছাড়া গুরুত্ব পেয়েছে ইরান যুদ্ধ, সেই যুদ্ধের কারণে Read more

মির্জাপুরে অবৈধ মাটি কাটার দায়ে সাড়ে চার মাসে ৮০ লক্ষাধিক টাকা জরিমানা
মির্জাপুরে অবৈধ মাটি কাটার দায়ে সাড়ে চার মাসে ৮০ লক্ষাধিক টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে সাড়ে চার মাসে ৮০ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। মাটি ও বালু ব্যবস্থাপনা আইনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন