উৎপাদন খরচ কম, বহুবর্ষজীবী ও লাভজনক হওয়ায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দিন দিন বাড়ছে পান চাষ। ঐতিহ্যবাহী এই ফসল ঘিরে নতুন করে আশার আলো দেখছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের পান চাষিরা।‎উপজেলার উত্তর চর আবাবিল, দক্ষিণ চর আবাবিল, চর মোহনা, বামনী, কেরোয়া ও চরপাতাসহ একাধিক এলাকায় নিজস্ব জমিতে পান চাষ করে ব্যাপক সফলতা পাচ্ছেন কৃষকরা। নারিকেল, সুপারি, সয়াবিন, আলু ও ধানের তুলনায় পান চাষে লাভ বেশি হওয়ায় অনেকেই পান চাষে ঝুঁকছেন।‎চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে পান বরজ তৈরি করতে শুরুতে এক থেকে সোয়া এক লাখ টাকা পর্যন্ত খরচ হলেও পরবর্তী বছরগুলোতে খরচ তুলনামূলক অনেক কমে যায়। বরজ স্থাপনের পর দ্বিতীয় বছর থেকেই প্রতি বিঘায় আড়াই থেকে তিন লাখ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব হচ্ছে।‎রায়পুর পৌর শহরের নতুন বাজার, হায়দরগঞ্জ ও ক্যাম্পেরহাট—এই তিনটি বাজারে প্রতিদিন সকালেই কোটি টাকার পান বেচাকেনা হয়। বরজে পান বড় হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পাইকারি বাজারে বিক্রি করা যায় বলে আর্থিক সুবিধা পাচ্ছেন চাষিরা।‎চর আবাবিল এলাকার পান চাষি মফিজুর রহমান বলেন, ‘প্রথম বছরে বরজ তৈরিতে বেশি খরচ হলেও পরের বছর শুধু সামান্য রক্ষণাবেক্ষণ করলেই চলে। বৈশাখের শেষ থেকে ভাদ্র পর্যন্ত পানের ভরা মৌসুম থাকে। তখন ভালো দাম পাওয়া যায়। সবচেয়ে বেশি দাম থাকে শীতকালে তখন পান উৎপাদন কম হয়।’‎উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর রায়পুরে প্রায় ২৫০ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। তবে ২০২৪ সালের  বন্যায় ব্যাপক ক্ষতির কারণে চাষের পরিমাণ কমেছে। এর আগের বছর উপজেলায় প্রায় ৩৫০ হেক্টর জমিতে পান চাষ হয়েছিল। খরচ কম ও লাভ বেশি হওয়ায় আগামীতে পান চাষ আবারও বাড়বে বলে আশা করা হচ্ছে।‎রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, ‘পান চাষকে আরও লাভজনক করতে কৃষকদের নিয়মিত তদারকি ও সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে।’‎ঐতিহ্য ও লাভ এই দুইয়ে ভর করে রায়পুরের পান চাষ এখন শুধু ফসল নয়, চাষিদের জন্য হয়ে উঠেছে দিন বদলের স্বপ্ন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবে বিয়ে করছেন ইশরাক, জানালেন হবু স্ত্রী
কবে বিয়ে করছেন ইশরাক, জানালেন হবু স্ত্রী

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাজক হোসনের সাথে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে বারিধারায় Read more

যশোরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
যশোরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে এক অটো ভ্যান চালকের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার ফারাজিপাড়া বিলের ধান ক্ষেতের পাশ থেকে পুলিশ Read more

ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে?
ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে?

শুষ্ক মৌসুমে পদ্মার বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা যায় ধু ধু বালুচর। এই বিতর্কিত বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন-জীবিকা ও জীববৈচিত্রের Read more

যশোরে ফায়ার রেঞ্জের লক্ষ্যভ্রষ্ট গুলিতে জখম ২
যশোরে ফায়ার রেঞ্জের লক্ষ্যভ্রষ্ট গুলিতে জখম ২

দুপুরে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন আবুল কাশেম (৬০)। হঠাৎ একটি গুলি ঘরের চালের টিন ছিদ্র করে তার বুকের ডানপাশে আঘাত Read more

সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর সম্পদ জব্দের আদেশ
সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর সম্পদ জব্দের আদেশ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীর নয়টি ব্যাংক হিসাব, তিনটি প্রতিষ্ঠানে থাকা ৩১ হাজার শেয়ার এবং Read more

ব্রাজিলের পণ্যে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
ব্রাজিলের পণ্যে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন তিনি।একইসঙ্গে সাবেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন