বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। পরে বিকেল সাড়ে ৩টায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে।জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দফতর।এই জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদারে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ
ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। দেশটিতে মাত্র এক সপ্তাহে ১২০০ শতাংশ বেড়েছে সক্রিয় কোভিড কেস। সর্বশেষ হিসাব অনুযায়ী, Read more

বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল
বৃষ্টি হলেই সড়ক হয় যেন খাল

চলতি মৌসুমে বায়ুর কারণে গত ৩ দিন যাবৎ একটানা বৃস্টি হচ্ছে বরিশালে। তবে গত ২৪ ঘন্টায় ১৭৮ দশমিক ৫ মিলিমিটার Read more

চট্টগ্রামে প্রশাসনের নীরবতায় পাহাড় গিলে নিচ্ছে দখলদাররা
চট্টগ্রামে প্রশাসনের নীরবতায় পাহাড় গিলে নিচ্ছে দখলদাররা

চট্টগ্রাম নগরীর লালখান বাজার– একসময় সারি সারি সবুজে মোড়া পাহাড়, পাখির কলতান আর প্রকৃতির শান্ত নীরবতায় ভরা ছিল এ অঞ্চল। Read more

ভূঞাপুরে দুর্নীতির বরপুত্র টিএইচও সোবহানকে ‘ডিমোশন’ দিয়ে বদলি
ভূঞাপুরে দুর্নীতির বরপুত্র টিএইচও সোবহানকে ‘ডিমোশন’ দিয়ে বদলি

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মোহাম্মদ আব্দুস সোবহান নানা অনিয়ম, দুর্নীতি এবং দায়িত্বে অবহেলার কারণে একের Read more

এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ
এনসিপির কেন্দ্রীয় সদস্য মানিককে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। সেই সঙ্গে ৩ দিনের মধ্যে Read more

কমলনগরে লোডশেডিংসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন
কমলনগরে লোডশেডিংসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের কমলনগরে পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন 'কমলনগর উপজেলা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি' নামের একটি সামাজিক সংগঠন। সোমবার (২৬ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন