ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। দেশটিতে মাত্র এক সপ্তাহে ১২০০ শতাংশ বেড়েছে সক্রিয় কোভিড কেস। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটিতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩ হাজার ৩৯৫ জন।যেখানে গত ২২ মে এই সংখ্যা ছিল মাত্র ২৫৭। আর এই বাড়বাড়ন্তে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলো হচ্ছে কেরালা, মহারাষ্ট্র ও দিল্লি। রোববার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দেশে ফের বাড়ছে কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ মে পর্যন্ত ভারতে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৯৫ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন।যদিও গত ২২ মে ভারতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ছিল মাত্র ২৫৭। পরে ২৬ মে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ১০ জনে। আর সেই সংখ্যায় ৩১ মে পর্যন্ত বেড়ে ৩ হাজার ৩৯৫ জনে পৌঁছেছে।এনডিটিভি বলছে, সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার একদিনেই ভারতে ৬৮৫টি নতুন সংক্রমণ এবং ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে: কেরালায় ১৮৯ জনের মধ্যে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। রাজ্যটিতে মোট সক্রিয় রোগী ১ হাজার ৩৩৬ জন।এছাড়া মহারাষ্ট্রে ৪৬৭, দিল্লিতে ৩৭৫,  গুজরাটে ২৬৫, কর্ণাটকে ২৩৪, পশ্চিমবঙ্গে ২০৫, তামিলনাড়ুতে ১৮৫ এবং উত্তরপ্রদেশে ১১৭ জন সক্রিয় রোগী রয়েছেন। অন্যদিকে রাজস্থান (৬০), পুদুচেরি (৪১), হরিয়ানা (২৬), অন্ধ্রপ্রদেশ (১৭) ও মধ্যপ্রদেশে (১৬) সংক্রমণ বাড়ছে। চলতি বছরে ২৬ জন কোভিডে মারা গেছেন।ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (আইসিএমআর) জানিয়েছে, পশ্চিম ও দক্ষিণ ভারতে কোভিড রোগীদের জিনোম সিকোয়েন্সিংয়ে ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট পাওয়া গেছে। আইসিএমআর প্রধান ড. রাজীব বেহেল বলেছেন, এই সাবভেরিয়েন্টগুলোই সংক্রমণ বৃদ্ধির মূল কারণ।তিনি জানান, সংক্রমণ প্রথমে দক্ষিণ ভারতে বেড়েছিল, পরে পশ্চিম এবং এখন উত্তর ভারতেও ছড়াচ্ছে। এই পরিস্থিতি সমন্বিত রোগ নজরদারি কর্মসূচি (আইডিএসপি)-এর মাধ্যমে নজরে রাখা হচ্ছে।ড. বেহেল জানান, এখন পর্যন্ত সংক্রমণের তীব্রতা খুবই কম, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তার মতে, কোভিড পরিস্থিতি বিশ্লেষণ করার সময় তিনটি বিষয় দেখা হয়। সেগুলো হচ্ছে: সংক্রমণ কত দ্রুত ছড়াচ্ছে। ভ্যাকসিন বা আগের সংক্রমণে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা কার্যকর এবং সংক্রমণ কতটা মারাত্মক।তার মতে, এখন পর্যন্ত বেশিরভাগ রোগী হালকা উপসর্গ নিয়ে সংক্রমিত হচ্ছেন, আর তাই জটিল রোগীর সংখ্যা খুবই কম। তবে তিনি বলেন, “সতর্ক থাকতে হবে এবং প্রস্তুত থাকাই সবচেয়ে ভালো।”এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে ৪ জন করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃতরা দিল্লি, কেরালা, কর্নাটক এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। দিল্লিতে মৃত কোভিড আক্রান্তের বয়স ৭১ বছর। তিনি কোভিডের পাশাপাশি নিউমোনিয়াতেও ভুগছিলেন।কর্নাটকের ৬৩ বছরের কোভিড আক্রান্তের শরীরেরও নিউমোনিয়া-সহ একাধিক রোগ ছিল। কেরালায় ৫৯ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কোভিডের পাশাপাশি তার শরীরেও ফুসফুস সংক্রান্ত একাধিক রোগ বাসা বেঁধেছিল।আর উত্তরপ্রদেশে ২৩ বছরের এক যুবকেরও মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ নিয়ে মোট ২৬ জন কোভিড আক্রান্তের মৃত্যু হলো।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী
ইসরায়েলি হামলায় নিহত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে Read more

কালিয়াকৈরে পৌর বর্জ্যের দখলে আঞ্চলিক সড়ক ও শালবন, জনদুর্ভোগ চরমে
কালিয়াকৈরে পৌর বর্জ্যের দখলে আঞ্চলিক সড়ক ও শালবন, জনদুর্ভোগ চরমে

কাগাজীপুরের কালিয়াকৈর পৌরসভা দেশের উন্নত পৌরসভার তালিকায় থাকলেও বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে চরম অব্যবস্থা।রবিবার (২০ এপ্রিল) সরেজমিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে Read more

মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ
মৌসুমের শুরুতেই জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশ

মৌসুমের শুরুতেই সমুদ্রগামী জেলেদের জালে ধরা পড়ছে আশানুরূপ ইলিশসহ নানা প্রজাতির মাছ। টানা ৫৮ দিনের আবরোধ শেষে জেলেদের জালে মাছের Read more

ভোলায় এন্টিভেনম সংকটে সাপের কামড় ভয়াবহ রূপ নিচ্ছে
ভোলায় এন্টিভেনম সংকটে সাপের কামড় ভয়াবহ রূপ নিচ্ছে

ভোলায় হঠাৎ করেই বেড়েছে সাপের উপদ্রব। বর্ষা মৌসুম শুরুর পর থেকেই জেলার জুড়ে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। গোখরা, দাড়াশ, শঙ্খিনী, Read more

‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ স্লোগান শিবিরের
‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ স্লোগান শিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম Read more

ভোলায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার
ভোলায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের পরিত্যক্ত একটি খাল থেকে মিনহাজ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন