গত কয়েক দিন ধরে সূর্য্যের দেখা মেলেনি। টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এরই মাঝে এ মৌসুমে দেশের সর্ব নিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে।বুধবার (৩১ ডিসেম্বর) ভোর ৬ টায় গোপালগঞ্জের তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান দূর্জয় বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জে। আজ সকাল ৬ টায় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭%। এ সময় তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ ছিল  কুয়াশাচ্ছন্ন। এ দিকে প্রচন্ড শীত ও কুয়াশার কারনে গত ৪ দিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। জরুরী প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বেড় হয়নি। সব চেয়ে সমস্যায় পড়তে হয়েছে দিনমজুর বা খেটে খাওয়া মানুষদের।উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের গুয়াখোলা গ্রামের দিনমজুর নারায়ণ দাস বলেন, গত কয়েক দিনের শীত ও কুয়াশার কারনে ঘর থেকে বেড় হতে পারছি না।বোরো আবাদের জমি শুকিয়ে যাচ্ছে।শীতের কারনে জমিতে নামতে পারছি না। এখন শীত না কমলে আমাদের বোরো আবাদে সমস্যায় পড়তে হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদগঞ্জে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, আটক ২
ফরিদগঞ্জে স্বর্ণ চুরির রহস্য উদঘাটন, আটক ২

চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির মামলায় আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা কামাল পারভেজ মিলনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ Read more

চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ
চরফ্যাশনে নড়বড়ে কাঠের সেতু, ঝুঁকিতে মানুষ

কাঠের তৈরি ঝুঁকিপূর্ণ অস্থায়ী ব্রিজ দিয়ে স্থানীয় সাধারণ মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী ব্রিজ Read more

পাকিস্তানে উদ্ভাবিত নতুন জাতের মুরগি বছরে ডিম দিবে ২০০র বেশি
পাকিস্তানে উদ্ভাবিত নতুন জাতের মুরগি বছরে ডিম দিবে ২০০র বেশি

বছরে দুই শতাধিক ডিম দিতে সক্ষম এমন মুরগির জাত উদ্ভাবন করেছেন পাকিস্তানের বিজ্ঞানীরা। এটি প্রচলিত দেশি মুরগির তুলনায় প্রায় তিনগুণ Read more

যশোরের দুঃখ ভবদহে ফের জলাবদ্ধতা
যশোরের দুঃখ ভবদহে ফের জলাবদ্ধতা

যশোরের দুঃখ হিসেবে খ্যাত ভবদহে ফের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির পানি গ্রামের পর গ্রামকে প্লাবিত করে জনজীবনকে বিষিয়ে তুলেছে। Read more

স্মৃতিশক্তি বৃদ্ধিতে তালিকায় রাখবেন যেসব খাবার
স্মৃতিশক্তি বৃদ্ধিতে তালিকায় রাখবেন যেসব খাবার

অনেকেই আছেন যারা ঘন ঘন সব কিছু ভুলে যান। স্মৃতিশক্তি দুর্বল হলে জীবনের নানা ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়ে। এ Read more

কুয়াকাটায় উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা
কুয়াকাটায় উদযাপিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

জমকালো আয়োজন আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্নিমা। দিবসটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন