জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। সেই সঙ্গে ৩ দিনের মধ্যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা ওই শোকজের নোটিশটি মঙ্গলবার (১০ জুন) জোবাইরুল আলম মানিককে পাঠানো হয়। এতে বলা হয়, সোমবার (৯ জুন) চট্টগ্রাম জেলার আনোয়ার উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে।শোকজ নোটিশে আরও বলা হয়েছে, আপনার এমন বক্তব্য জনপরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং দলকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। এই অবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তার যথাযথ ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিনের কাছে আগামী তিন দিনের মধ্যে লিখিত আকারে পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হলো।উল্লেখ্য, সোমবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আয়োজিত এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্যকালে জোবাইরুল আলম মানিক বলেন, আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি। ১৬-১৭ বছরের এক মাফিয়াকে হটাতে পেরেছি। আবারও যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায় আমরা তাদের বলব, এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছি বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই।এমন বক্তব্যটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে আসার পর জোবাইরুল আলম মানিককে শোকজ করা হলো।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ
মারিশ্যা জোনের অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করে মারিশ্যা জোন।শনিবার (৪ অক্টোবর) ২৭ বিজিবি মারিশ্যা জোনের Read more

কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—কক্সবাজার Read more

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোয় ৩৫ জন গ্রেফতার
ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোয় ৩৫ জন গ্রেফতার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে আমিরাতের পুলিশ। গতকাল  দেশটির  রাজধানী Read more

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার (৮ জুলাই) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন